আর নয় ই-পাস! মানতে হবে নয়া শর্ত, জানাল কলকাতা মেট্রো!

করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা বিশ্ব। স্বাভাবিক হচ্ছে যানবাহন পরিষেবা। এবার স্বাভাবিকতার পথে আরো এক ধাপ এগোলো কলকাতা মেট্রো। এতদিন মেট্রোতে উঠতে গেলে বাধ্যতামূলক ছিল ই-পাস ব্যবহার করা কিন্তু এবার কলকাতা মেট্রোর তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে শুধুমাত্র অফিসটাইম ছাড়া আর ই-পাস ব্যবহার করতে হবে না যাত্রীদের।তবে এখনই টোকেন ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড।

কলকাতা মেট্রো স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর থেকে সকাল ৮.৩০টি থেকে বেলা ১১.০০টা পর্যন্ত ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধুমাত্র লাগবে ই-পাস।

গত ৭ই ডিসেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হয়েছিল তবে তা শুধুমাত্র মহিলা এবং শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তারা এক সপ্তাহ পর থেকে এবার এই নিয়ম সকলের জন্যই প্রযোজ্য হচ্ছে।এখন অন্যান্য যানবাহন পরিষেবা কলকাতায় স্বাভাবিক হয়ে যাওয়ায় এবং লোকাল ট্রেন শুরু হয়ে যাওয়ায় মেট্রোতে যাত্রীদের ভিড়ের চাপ কমেছে। সেই জন্যই এরকম সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

এছাড়াও জানা গিয়েছে, ১৪ই ডিসেম্বর থেকে মেট্রোর সংখ্যাও বাড়তে চলেছে।

RELATED Articles