ফের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। তবে এবার কোনও আ’ত্ম’হ’ত্যার ঘটনা হয়, বরং এবার বিদ্যুৎ বিভ্রাট। এর জেরে সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রীট পর্যন্ত মেট্রো চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। একটি ট্রেন সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রীট না পৌঁছনো পর্যন্ত উল্টো দিক থেকে পার্কস্ট্রীটমুখী কোনও ট্রেন ছাড়া যাচ্ছে না।
কী হল হঠাৎ?
মেট্রো রেল সূত্রে খবর, আচমকাই পার্কস্ট্রীট মেট্রো রেকে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। আর এর কারণেই এমন পরিস্থিতি। আর ব্যস্ত সময়ে এমন বিভ্রাটের কারণে বেশ সমস্যার মুখে পড়েছেন অফিসযাত্রীরা। কোনও পূর্ব ঘোষণা ছাড়াই এমন মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
জানা গিয়েছে, কোনও মেট্রো রেক পার্ক স্ট্রীট থেকে সেন্ট্রাল পৌঁছলে, তবেই সেন্ট্রাল থেকে অন্য রেক পার্ক স্ট্রীটের দিকে ছাড়া হচ্ছে। আর এর জেরেই সমস্যা। এমন হওয়ার কারণে সমস্ত ট্রেনই দেরিতে চলছে। নানান স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে ট্রেন।
কখন মিটবে এই সমস্যা?
মেট্রো রেল আধিকারিকরা জানিয়েছেন যে পার্কস্ট্রীটে বিদ্যুৎ সংযোগের সমস্যা হয়েছে। দুটো রেক পাশাপাশি চালালে লোড নেওয়া যাচ্ছে না। সেই কারণে আপ ও ডাউন লাইনে একসঙ্গে ট্রেন চলবে না। আপ লাইনে ট্রেন চললে বন্ধ থাকছে ডাউন লাইন আর ডাউন লাইনে ট্রেন চললে বন্ধ রাখা হচ্ছে আপ লাইন।
এই বিভ্রাটের ঘটনায় কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন, “সত্যিই একটা বড় ধরনের মস্যা তৈরি হয়েছে। বিদ্যুতের ঘাটতির জন্যই এই বিপর্যয়। দ্রুত আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। জানি, যাত্রীদের সমস্যা হচ্ছে, অন্তত ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে”।






