পুলিশ কর্মীর মানবিকতার খাতিরে পরীক্ষা দিতে পারলো মাধ্যমিক পরীক্ষার্থী। এডমিট কার্ড আনতে ভুলে যাওয়ায় পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে বসিয়ে তার বাড়ি থেকে এডমিট কার্ড এনে দিয়ে সাহায্য করলেন চৈতন্য মল্লিক নামে এক পুলিশ কর্মী। সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিনই ঘটে এই ঘটনা।
তাড়াহুরোর বশেই বাড়ি থেকে অ্যাডমিট আনতে ভুলে যায় পড়ুয়া। উল্টোডাঙার জয়শওয়াল বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ঢুকবার মুখেই তার খেয়াল হয় অ্যাডমিট কার্ড।
এমন ঘটনা চৈতন্য বাবুর কানে আসলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। পরীক্ষা কেন্দ্রে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। মাত্র ২০ মিনিটের মধ্যেই ছাত্রীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন তিনি।
ঘটনায় এই পুলিশ সার্জেন্টকে কৃতজ্ঞতা জানিয়েছে পড়ুয়া এবং তার পরিবার। সব মিলিয়ে তাঁর এই কাজে বাহবা কুড়িয়েছেন চৈতন্য মল্লিক। তাঁকে সাধুবাদ জানিয়েছে পুলিশ ডিপার্টমেন্টও। এছাড়া পরীক্ষার্থী সুমন কুরেও ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। একদিকে যখন টুকলি এবং প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন, ঠিক এমন সময়ে উল্টোদিকে প্রশাসনের এমন মানবিকতার নজির মন কেড়েছে রাজ্যবাসীর।





