কলকাতা পুলিশের জরুরি পরিষেবা ১০০ নম্বরে যান্ত্রিক ত্রুটি, নতুন নম্বরগুলি এখনই জেনে নিন

কলকাতা পুলিশের জরুরি পরিষেবার নম্বরগুলিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এই কারণে সাধারণ মানুষ বিপদে পড়লে কলকাতা পুলিশের জরুরি পরিষেবার আওতায় নতুন বেশ কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে। বর্তমানে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা পুলিশের এই জরুরি নম্বরগুলি- ১০০, ১০৯০, ১০৯১, ১১২ বন্ধ হয়ে রয়েছে। তাই এই যান্ত্রিক সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তার পরিবর্তে জরুরি পরিষেবায় নতুন কয়েকটি নম্বর দিয়েছে কলকাতা পুলিশ। সেই নম্বরগুলি হল- ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৮৭৪৯০৩৪৬৫ এবং ৯৪৩২৬২৪৩৬৫।

এছাড়াও প্রবীণ নাগরিকরা বিপদে পড়লে ৯৮৩০০৮৮৮৮৪ নম্বরে কলকাতা পুলিশকে সাহায্যের জন্য ফোন করতে পারেন। রাস্তাঘাটে চিকিৎসা পরিষেবা দরকার হলে তার জন্য ৯৮৩০০৭৯৯৯৯ নম্বর দেওয়া হয়েছে লালবাজারের তরফে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর