বদলে যাচ্ছে কলকাতা মেট্রো স্পেশাল নাইট সার্ভিস (late night metro)। আগামী ২৪ শে জুন থেকে রাত ১১ টার পরিবর্তে ১০টা ৪০ মিনিট থেকে চলবে স্পেশাল মেট্রো পরিষেবা। গত ২৪ শে মে থেকে পরীক্ষামূলকভাবে স্পেশাল নাইট সার্ভিস চালু করেছিল মেট্রো। কবি সুভাষ ও দমদম উভয় প্রান্ত থেকে রাত ১১ টায় একটি স্পেশাল মেট্রো ছাড়ছিল। আদালতের নির্দেশে ২৫ মে থেকে শুরু হওয়া এই পরিষেবা, যার সময়সূচি রাত ১১টা (late night metro)। তা থেকে দৈনিক মাত্র ৬০০ জন যাত্রী ব্যবহার করছেন। এর ফলে টিকিট বিক্রি থেকে দৈনিক আয় হচ্ছে মাত্র ৬,০০০ টাকা, যেখানে পরিষেবা চালাতে দৈনিক খরচ হচ্ছে ৩,২০,০০০ টাকা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ট্রিপ চালাতে মেট্রোর খরচ পড়ে ১,৩৫,০০০ টাকা এবং অন্যান্য খরচ বাবদ আরও ৫০,০০০ টাকা। যাত্রী সংখ্যা কম থাকায় এবং ব্যয়ের তুলনায় আয়ের অসামঞ্জস্যতায় কর্তৃপক্ষ এই পরিষেবা চালিয়ে যাওয়ার বিষয়টি (late night metro) নিয়ে উদ্বিগ্ন।
যাত্রীদের কথায়, রাত ৯:৪০-এ শেষ মেট্রো ছাড়ার পর ১১টায় এই বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত কার্যকর নয়। কারণ কেউ যদি শেষ ট্রেন মিস করেন, তবে তাকে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হবে। তাদের মতে, মেট্রো কর্তৃপক্ষ (Late night metro) যদি সত্যিই পরিষেবার সময় বাড়ানোর বিষয়ে আন্তরিক থাকত, তাহলে ৯:৪০-এর পর সাড়ে ১০টার মধ্যে আরও চারটি মেট্রো চালাত।
এই অবস্থায় যাতে যাত্রীরা বেশি করে রাতের পরিষেবা (Late night metro) গ্রহণ করতে পারেন সেজন্য রাতে স্পেশাল মেট্রোর সময় এগিয়ে আনা হল। যাত্রী না হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল কলকাতার নাইট মেট্রো পরিষেবায়। এছাড়া রাত পর্যন্ত মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার খোলা রাখলেও সেভাবে টোকেন বিক্রি হচ্ছিল না। কোনও কোনও স্টেশনে ওই সময় দিনে ঘরে মাত্র একটি বা দুটি টোকেন বিক্রি হচ্ছে।
যাতে আরোও বেশি সংখ্যক যাত্রী মেট্রোর রাত্রিকালীন মেট্রো পরিষেবা (Late night metro) গ্রহণ করতে পারেন তার জন্যই রাতের মেট্রো পরিষেবা কুড়ি মিনিট এগিয়ে আনা হয়েছে। তবে ওই সময় স্টেশনে টোকেন স্মার্ট কার্ড ইত্যাদি জন্য কোন টিকিট কাউন্টার খোলা থাকবে না। স্মার্ট কার্ড ব্যবহারকারীরা এই স্পেশাল মেট্রো পরিসেবা ব্যবহার করতে পারবেন। তাছাড়া ইউপিআই পেমেন্ট বোন ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো মেশিন থেকে টোকেন কাটতে পারবেন যাত্রীরা।





