রাজ্যে ফের জারি লকডাউন, কলকাতার কোন এলাকা পড়ছে তালিকায়? দেখে নিন এক ঝলকে

যত সময় যাচ্ছে গোটা দেশে ভয়াল রূপ ধারণ করছে করোনা। প্রতিদিন হাজার হাজার আক্রান্ত হওয়ার খবর আসছে। ইতিমধ্যেই রাশিয়াকে সরিয়ে সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের মধ্যে বিশ্বে তৃতীয় স্থান লাভ করেছে ভারত। পশ্চিমবঙ্গের হালও খুব ভালো নয়। তাই এবার ফের লকডাউনের পথে হাঁটল বাংলা। আগামী ৯ জুলাই থেকে ফের বজ্র আঁটুনি রাজ্যে। নির্দেশিকা অনুযায়ী, জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কাজ বন্ধ থাকবে লকডাউন হওয়া এলাকায়। বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস।

ইতিমধ্যে রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাতটি জেলা। সেগুলো হল কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, মালদা এবং দুই চব্বিশ পরগণা। সোমবার এই সকল জেলার জেলা শাসকদের কাছে লকডাউন নিয়ে প্রস্তাব পাঠাতে বলেন মুখ্যসচিব রাজীব সিনহা। সেই অনুযায়ী জেলাগুলি নিজেদের এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট পাঠিয়েছে নবান্নে।

সেইমত রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ কিছুক্ষণ আগে নবান্নে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ পরেই নবান্ন থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যের বেশ কিছু এলাকাকে বাফার জোন ও কনটেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করছে রাজ্য। আগামী ৯ই জুলাই থেকে এইসকল এলাকায় শুরু হচ্ছে লকডাউন। এই নির্দেশ অনুসারে জানা যাচ্ছে যে আগামী ৯ই জুলাই থেকে বিকেল পাঁচটা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা হবে লকডাউন। রাজ্যের সাতটি জেলার বেশকিছু এলাকায় করোনা আক্রান্তের হার অন্যান্য এলাকার থেকে অনেক বেশি। সেইসকল এলাকাগুলিকে বাফার জোন ও কনটেন্টমেন্ট জোনের আওতায় ফেলছে রাজ্য।

কলকাতার কোন কোন এলাকা পড়ছে এই তালিকায়? আপনার এলাকা এই তালিকার মধ্যে নেই তো? মিলিয়ে নিন নীচের তালিকা দেখে।

ভবানীপুর
১. ১১ এলগিন রোড
২. জাস্টিস মাধবচন্দ্র রোড, ২৫এ
৩. ২৫এ ও ১৯এ শরৎ বোস রোড
৪. ৪৯বি ও ১২এ চক্রবেড়িয়া রোড

কাঁকুড়গাছি
১. বাগমারি রোড
২. মানিকতলা মেইন রোড
৩. পি ১২ CIT রোড
৪. পি ১২ সিআইটি স্কিম
৫. মতিলাল বসাক লেন

বেলেঘাটা
১. খোদাগঞ্জ রোড
২. চাউলপট্টি রোড
৩. রামকৃষ্ণ নস্কর লেন

উল্টোডাঙা
১. অধীর চন্দ্র দাস লেন
২. উজির চৌধুরী রোড
৩. আরিফ রোড
৪. হাডকো হাউজিং

বিজয়গড়
১. ২ নম্বর বিজয়গড়
২. ৪ নম্বর বিজয়গড়

নিউ আলিপুর
১. B ব্লক
২. D ব্লক
৩. E ব্লক
৪. F ব্লক
৫. G ব্লক

আলিপুর
১.
শ্যাম টাওয়ার
২. ৩ আলিপুর রোড
৩. ৫বি জজেস কোর্ট রোড

টালিগঞ্জ
১. গল্ফ ক্লাব রোড

ফুলবাগান
১. সুরেন সরকার রোড
২. বিধাননগর রোড

বিজয়গড়
১. ২ ও ৪ নং রোড

যাদবপুর
১. নারকেল বাগান
২. বাপুজি নগর

সখের বাজার
১. ভুবন মোহন রায় রোড

অজয়নগর
১. সার্ভে পার্ক

মুকুন্দপুর
১. পূর্বালোক

কসবা
১. ডা. জিএস বোস রোড
২. সিনহো লেন

প্রগতি পল্লী
১. এম জি রোড

এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, আজকেই লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ মানুষ এতে বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। তাই দু’দিন ধরে প্রচার করা হবে।সঙ্গে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৪ দিনের লকডাউনের প্রস্তাব থাকলেও ১০ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তারপর।

এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে যে, এই সপ্তাহের মধ্যেই উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তা নির্দেশিকা আকারে প্রকাশ করবেন মুখ্যসচিব। তবে শুধু উত্তর চব্বিশ পরগনা নিয়ে আলাদা করে সিদ্ধান্ত হবে না। চিহ্নিত জেলাগুলো নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

RELATED Articles

Leave a Comment