Viral video : ‘টিকিট কেটেছেন মানে তো কামরার মধ্যে এটা করতে পারেন না…’— আইনজীবীর ট্রেন কাণ্ডকারখানা ভাইরাল! রাজনৈতিক ষড়য*ন্ত্রের ছায়া?

এসি ট্রেনযাত্রা সাধারণত আরাম ও শৃঙ্খলার প্রতীক বলেই ধরা হয়। কিন্তু সেই আরামের মধ্যেই কখনও কখনও এমন কিছু ঘটনা সামনে আসে, যা যাত্রীদের অস্বস্তিতে ফেলে দেয়। সম্প্রতি এমনই এক দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা ঘিরে শুরু হয়েছে চর্চা।

ঘটনাটি ঘটেছে হুল এক্সপ্রেসে। সিউড়ি আদালতের উদ্দেশে যাত্রা করছিলেন হুগলির চুঁচুড়া এলাকার বাসিন্দা মৃন্ময় মজুমদার। পেশায় তিনি একজন আইনজীবী। যাত্রা শেষে গন্তব্যে পৌঁছে নিজের আসন ছাড়ার সময় তিনি ব্যাগ গুছোচ্ছিলেন। সেই সময় কোচ অ্যাটেনডেন্টের সঙ্গে তাঁর কথোপকথনের একটি অংশ ভিডিওতে ধরা পড়ে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে শোনা যায়, কোচ অ্যাটেনডেন্ট তাঁকে জানাচ্ছেন যে শুধুমাত্র টিকিট কাটা মানেই এসি কোচের চাদর নিজের ব্যাগে ভরে নেওয়া যায় না। উত্তরে মৃন্ময়কে ‘সরি’ বলতে শোনা যায়। এরপর অ্যাটেনডেন্ট জানান, এই ধরনের ঘটনার জন্য কর্মীদের নিজের পকেট থেকে জরিমানা দিতে হয়। পরিস্থিতি তখন আরও জটিল হয়ে ওঠে।

ভিডিও করার সময় এক সহযাত্রী প্রশ্ন তোলেন, একজন নিয়মিত যাত্রী হয়ে কীভাবে এমন কাজ করা যায়। সেই মুহূর্তে অভিযুক্ত ব্যক্তি ওই যাত্রীর ক্যামেরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার পরেই বিষয়টি রাজনৈতিক রঙ পায়।

আরও পড়ুনঃ Bangladesh : নির্মমতার চূড়ান্ত নজির বাংলাদেশে! হিন্দু বিধবাকে গণধ*র্ষণের পর গাছে বেঁধে চুল কেটে ব*র্বর অত্যা*চার!

মৃন্ময় মজুমদার বর্তমানে বিজেপি নেতা হিসেবে পরিচিত হলেও একসময় তিনি তৃণমূলের লিগ্যাল সেলের সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করেছে। তবে অভিযোগ অস্বীকার করে মৃন্ময়ের দাবি, এটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর