এবার আর রাস্তার ধারে লাইন দিয়ে নেটের জালের মধ্যে হাত ঢুকিয়ে ম’দ কেনা নয়। এবার নিজের ইচ্ছামতো ম’দের বোতল নিজেই পছন্দ করে তা তুলে নিতে পারবেন গ্রাহকরা। কলকাতাবাসীর জন্য বড় সুখবর। শহরে তৈরি হচ্ছে ম’দের শপিং মল। যেখানে বিক্রি হবে শুধুমাত্র নানান ব্র্যান্ডের ম’দ।
বর্তমানে কলকাতার কিছু শপিং মলে ম’দ বিক্রির জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে বটে। তবে এবার এই শপিং মলে অন্য আর কিচ্ছু নয়, বিক্রি হবে শুধুমাত্র নানান দেশের নানান ব্র্যান্ডের ম’দ। শুধু তাই-ই নয়, অন শপের মতো এখানে বসে নিশ্চিন্তে ম’দ্যপানও করতে পারবেন সুরাপ্রেমীরা। সঙ্গে থাকবে মুখরোচক চাটের বন্দবস্তও।
নবান্ন সুত্রের খবর অনুযায়ী, সম্প্রতি শুধুমাত্র ম’দের শপিং মল করার জন্য ছাড়পত্র দিতে আবগারি বিধিতে কিছু পরিবর্তন করা হয়েছে। গেজেট নোটিফিকেশনও করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ম’দ বিক্রির জন্য একটি শপিং মল তৈরি করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। তবে ম’দ বিক্রির ক্ষেত্রে এখনও যে সমস্ত বিধিনিষেধ লাগু রয়েছে, তা শপিং মলেও বজায় থাকবে।
এটা যদি সত্যি হয়, তাহলে পূর্ব ভারতে এই প্রথম কলকাতাতেই এমন কোনও একটি শপিং মল তৈরি হবে, যেখানে শুধুমাত্র ম’দ বিক্রি হবে। গোটা শপিং মল জুড়েই থাকবে নানান ব্র্যান্ডের ম’দের ফোয়ারা। সূত্রের খবর, ইতিমধ্যেই এজেসি বোস রোডের উপর ম’দের শপিং মল খোলার জন্য এক বেসরকারি সংস্থা বেশ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।
আবগারি দফতরের আধিকারিকদের মতে, “দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও এরকম একটি মদের শপিং মল রয়েছে। সুরাপ্রেমীদের পাশাপাশি সেই মল দেখতে ভিড় জমান পর্যটকরাও। এবার কলকাতাতেও তৈরি হতে চলেছে ঠিক একইরকম ঝা চকচকে সুরা বাজার। যেখানে একই ছাদের তলায় মিলবে ভিন্ন দেশের ভিন্ন জাতের বিয়ার, হুইস্কি, ওয়াইন, ভদকা, রাম, জিন। একাধিক দোকান ঘুরে নিজের পছন্দমতো মদ কিনবেন গ্রাহকরা”।






