Breaking: পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি সার, ‘তৃণমূল ভবনে তো কাউকে পাওয়া যায় না’, সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক মদন মিত্র!

বর্তমানে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল বেশ ডামাডোলের মধ্যেই আছে। ঘরোয়া কোন্দল এখন পৌঁছে গেছে সাধারণ মানুষের মধ্যে। দলের ভেতরে অসন্তোষ যে দানা বাঁধছিল সেটা এবার বিস্ফোরক আকারে বাইরে চলে এসেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের হাত ধরে।

সূত্রপাতটা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিরোধিতা করে যখন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকটি কটু কথা শোনান। পাল্টা কুনাল ঘোষ তাকে সতর্ক করেন। দলের ভেতরে অসন্তোষ যখন সাধারণ মানুষের মধ্যে পৌঁছে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে তা দেখতে পেয়ে দলের মহাসচিব তথা শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায় সকলকে হুঁশিয়ারি দেন যে দলের মধ্যে কোনো অসন্তোষ হলে সেটা যেন দলের ভেতরেই থাকে, দলেই জানানো হয় সকলের বিক্ষোভের কথা। তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র।

কামারহাটির বিধায়ক মদন মিত্র আজ সকালে একটি ফেসবুক লাইভে এসে যা বলেছেন তাতে দলের ভেতরে হৈ হৈ পড়ে গেছে।তাকে বলতে শোনা গেল যে দলের কর্মীরা যখন দলের অসন্তোষের কথা কাউকে জানাতে তৃণমূলের ভবনে যান তখন সেখানে সুব্রত বক্সী ছাড়া তো কাউকে পাওয়াই যায় না তাহলে নিজেদের অভিযোগের কথা তৃণমূলের কর্মীরা কাকে বলবেন?

স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যতে তীব্র অস্বস্তিতে পড়েছে তৃণমূল।কিছুক্ষণ আগেই ঘটেছে ঘটনাটা তাই এখনো পর্যন্ত পাল্টা কোন প্রতিক্রিয়া তৃণমূলের থেকে সরকারিভাবে পাওয়া যায়নি। এখন দল মদন মিত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles