‘আমার কারণে যানজট কেন হবে,আমি কি কোনো রাজা?’ তাঁর জন্যে ট্রাফিক বন্ধ দেখে চটলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা!

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ের কারণে ট্রাফিক আটকে থাকায় ক্ষুব্ধ তিনি। কর্মকর্তাদের তিরস্কার করলেন তিনি। তাঁর কনভয়ের কারণে লোকজনকে সমস্যায় পড়তে দেখে হিমন্ত নিজে গাড়ি থেকে নেমে ডিসি সাহেবকে জিজ্ঞেস করেন যে এখানে কি কোনও রাজা যাচ্ছে? এর পাশাপাশি তিনি এমনটা করতে মানা করলেন। তাঁর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভূয়সী প্রশংসা করেছে। এমনকি তিনি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি ভিআইপি সংস্কৃতি এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আসামের মুখ্যমন্ত্রী তাঁর কর্মকর্তাদের উদ্দেশ্যে এও বলে দিয়েছেন যে এরপরে কখনোই যেন তাঁর কারণে সাধারন মানুষকে কোনও সমস্যায় পড়তে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাঁর কারণে প্রায় ১৫ মিনিটের মত অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যান আটকে ছিল। ফলে জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে পড়ে। তিনি এই ব্যবস্থার প্রতি কটাক্ষ করেছেন। তিনি যে মুহূর্তে গাড়ি থেকে নেমে তাঁর কর্মকর্তাকে তিরস্কার করেন তখনই ট্রাফিক খুলে দেওয়া হয়। জানা গিয়েছে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles