‘আমি এখনও জন্মাইনি’! জন্মদিন নিয়ে মমতার বিস্ফোরক দাবি

পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিন নিয়ে চিরাচরিত উৎসবের আবহে নতুন মাত্রা যোগ করলেন তিনি নিজেই। জন্মদিনের সঠিক তারিখ, বয়স নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চার ঝড় উঠেছে। ছাত্র সপ্তাহ উদ্‌যাপন অনুষ্ঠানে নিজের জন্মদিন নিয়ে এক অভাবনীয় বক্তব্য রেখেছেন মমতা। তাঁর বক্তব্যে উঠে এসেছে বয়স সংক্রান্ত নথির বিভ্রান্তি ও তাঁর ব্যক্তিগত উপলব্ধি।

মুখ্যমন্ত্রীর মতে, তাঁর সরকারিভাবে ঘোষিত জন্মদিন আসল নয়। এমনকি তাঁর জন্মসনদে উল্লেখিত বয়সও প্রকৃত বয়সের সঙ্গে মেলে না বলে দাবি করেছেন তিনি। এহেন বিস্ফোরক দাবি রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজ্যের প্রশাসনিক প্রধানের এমন বক্তব্য অনেকেই অপ্রত্যাশিত বলে মনে করছেন।

ছাত্র সপ্তাহ উদ্‌যাপন অনুষ্ঠানে মমতা বলেন, “সবাই আমার জন্মদিন নিয়ে মাতামাতি করে, কিন্তু আমি মনে করি আমি এখনও জন্মাইনি। আসলে আমরা সবাই হোম ডেলিভারি। আমার নাম, বয়স, পদবি সবই অন্যের দেওয়া।” তিনি জানান, তাঁর বাবা স্কুলের প্রধানশিক্ষকের সাহায্যে বয়সের নথিতে হেরফের করেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, জন্মসনদে তাঁর প্রকৃত বয়সের থেকে পাঁচ বছর বেশি উল্লেখ করা হয়েছে।

মমতার এই বক্তব্যে তাঁর ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায় উঠে আসে। তিনি বলেন, “আমার দাদা একদিন জানালেন, সার্টিফিকেটে আমার আর দাদার বয়সের মধ্যে ছয় মাসের পার্থক্য। তখন বুঝলাম, বাবা স্কুলে গিয়ে প্রধানশিক্ষককে বয়স বাড়িয়ে দিতে বলেছিলেন।” মমতা এও জানান যে, তিনি এই বিষয়টি নিয়ে একটি বইতেও লিখেছেন।

আরও পড়ুনঃ ১১ জানুয়ারি ডার্বি কোথায় হবে? গুয়াহাটির দিকে নজর!

সরকারি নথি অনুযায়ী, মমতার জন্মদিন ১৯৫৫ সালের ৫ জানুয়ারি, যা অনুযায়ী তাঁর বয়স ৭০ বছর। কিন্তু তাঁর সাম্প্রতিক মন্তব্যে উঠে এসেছে সরকারি নথির বয়সের হিসেব নিয়ে প্রশ্ন। রাজনৈতিক জীবনের সায়াহ্নে এমন বক্তব্যে অনেকেই মনে করছেন, তিনি অবসরের জল্পনা উড়িয়ে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় বইছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর