সংক্রান্তির ঠান্ডায় বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায়? জানুন আবহাওয়ার আপডেট

পৌষ সংক্রান্তির আগে কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা (Winter Update in West Bengal)। বুধবার সকাল থেকেই রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। যার জেরে জাঁকিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি। চলতি বছরের শুরু থেকেই কনকনে শীতের আমেজ। অপরদিকে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়।

হাওয়া অফিস জানিয়েছে, আরও নামবে পারদ। আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গে তাপমাত্রা নামার সম্ভবনা ২-৩ ডিগ্রি। তবে পারদ পতন হবে ক্ষণস্থায়ী। দিন দুই পড়ে ফের বাড়বে তাপমাত্রা। পাশাপাশি, বৃষ্টির ভ্রূকুটি দিয়ে চলেছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ। দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভবনা। দার্জিলিঙে হতে পারে তুষারপাত।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৪ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে শুষ্ক।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আরও পড়ুনঃ ‘আমি এখনও জন্মাইনি’! জন্মদিন নিয়ে মমতার বিস্ফোরক দাবি

বুধবার শহরের তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৫৭ শতাংশ।

RELATED Articles