ফের সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, পুড়ে ছাই কারখানা, আগুন ছড়িয়ে পড়ল পাশের কারখানাতেও

Massive Fire Broke Out in a Factory: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সাতসকালে ভয়ানক আগুনের কবলে একটি কারখানা (Massive Fire Broke Out in a Factory)। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। তবে স্থানীয়দের দাবী, দমকল দেরি করে পৌঁছয় ফলে ভয়াবহ রূপ নেয় আগুন।

আজ, মঙ্গলবার খুব ভোরে আগুন লাগে উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি প্লাইউড কারখানায়। আনুমানিক ভোর ৫টার সময় আগুন লাগে (Massive Fire Broke Out in a Factory)। এই কারখানা থেকে মুহূর্তের মধ্যে পাশের গেঞ্জি কারখানায় ছড়িয়ে পড়ে আগুন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে।

জানা যায়, পরপর দমকলের আটটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। কারখানার টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা(Massive Fire Broke Out in a Factory)। কারখানাটি বেশ ঘিঞ্জি এলাকায় ফলে আশেপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। সেই কারণে কারখানার আশেপাশের বাড়িগুলি ফাঁকা করে দেওয়া হয়।

কারখানার ভেতর দাহ্য বস্তু মজুত থাকায় খুব অল্প সময়েই ভয়াবহ রূপ নেয় আগুন। তবে বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। কিন্তু দুটি কারখানা পুড়ে ছাই হয়ে গিয়েছে (Massive Fire Broke Out in a Factory)

এদিকে, স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে করে এসেছে। সেই নিয়ে ক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের কথায়, আগুন যদি আরও ছড়িয়ে পড়ত, তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হত। তবে কীভাবে কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় (Massive Fire Broke Out in a Factory)। ওই প্লাইউড কারখানায় আদৌ অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কী না, তাও খতিয়ে দেখছে পুলিশ।  

RELATED Articles