বাজারে আসছে মেট্রো ডেয়ারির কাপ দই, মিলবে তিনটি নতুন ফ্লেভারে

বাঙালিকে কুঁড়ে বলে অপবাদ দিলেও বাঙালিদের সুখ্যাতি কিন্তু একটি বিশেষ জায়গায়। রসনা তৃপ্তিতে বাঙালির জুড়ি মেলা ভার। আয় বাঙালি মানেই মিষ্টির সম্ভার। আর মিষ্টির মধ্যে রসগোল্লা পান্তুয়ার সঙ্গে সমান কদমে পাল্লা দেয় মিষ্টি দই। বাঙালির মিষ্টি তৃপ্তিকে আরো একধাপ বাড়িয়ে দিতে এবার মেট্রো ডেয়ারি বাজারে আনতে চলেছে তিনটি নতুন ফ্লেভারের কাপ দই। তারমধ্যে একটি ফ্লেভার হল আম দই। বাকি দুটো হল রেগুলার দই এবং মিষ্টি দই। এতদিন মেট্রো ডেয়ারির টক দই পাওয়া যেত পাউচ আকারে। এবার কাপ দই এসে যাওয়াতে বাঙালি সহজেই ডুবে যাবে মিষ্টি জগতে।

সাধারণত মাটির ভাঁড়ে টক দই ও মিষ্টি দই খেয়ে বাঙালি অভ্যস্ত। আইসক্রিমের জায়গায় এক ভাঁড় দই কিনে নিয়ে বাঙালি রাস্তা দিয়ে খেতে খেতে সহজেই যেতে পারে। বাঙালির যেতে আসতে এই খাবার অভ্যাসকে বজায় রাখতে মেট্রো ডেয়ারি এই কাপগুলো সিঙ্গল ও ফ্যামিলি উভয় সাইজেই বাজারে আনতে চলেছে। সিঙ্গেল সাইজ কাপের ওজন হবে ৮৫ গ্রাম এবং ফ্যামিলি সাইজ কাপের ওজন হবে ৪০০ গ্রাম।

মেট্রো ডেয়ারির ডেয়ারি বিভাগের মার্কেটিং সেলস এর চীফ এক্সিকিউটিভ মিস্টার সঞ্জয় দুয়া জানিয়েছেন যে, বাংলায় মেট্রো ডেয়ারি একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড এবং মিষ্টি দই বাঙালিদের অন্যতম প্রিয় জিনিস। এ সঙ্গে বাঙালিয়ানা যুক্ত তো বটেই সেই সঙ্গে প্রতিদিনের স্বাস্থ্যকর ডায়েটে দই আমাদের চাইই চাই। তাই আমরা বাঙ্গালীদের রসনা তৃপ্তি করতে আম দই মিষ্টি দই এবং সাধারণ টক দই কাপ আকারে বাজারে আনতে চলেছি।

মেট্রো ডেয়ারি সূত্রে জানা গিয়েছে, সিঙ্গল সাইজের আম দই কাপের দাম রাখা হচ্ছে ১৫ টাকা। সিঙ্গল সাইজের মিষ্টি দইয়ের কাপের দাম ১৫ টাকা এবং ফ্যামিলি সাইজের কাপের দাম ৬৫ টাকা। সাধারণ টক দইয়ের সিঙ্গেল সাইজের কাপের দাম ১০ টাকা ও ফ্যামিলি সাইজের কাপের দাম ৫০ টাকা।

RELATED Articles

Leave a Comment