নৃশংস! দোষ হেলমেট পরেনি! চাবি কপালে ঢুকিয়ে শাস্তি দিল পুলিশ! দেখুন ভিডিও!

দিন দিন মনুষ্যত্বহীন হয়ে পড়ছে মানুষ। ফের একবার পুলিশের চরম অমানবিক ব্যবহারের সাক্ষী হল দেশ। ব্যক্তির দোষ ছিল তিনি হেলমেট পরেননি। যেটা অবশ্যই অপরাধ। কিন্তু এই চেনা অপরাধের অচেনা শাস্তি দিল উত্তরাখণ্ডের পুলিশ!

সোমবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুর শহরের ঘটনা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন যে, হেলমেট না পরে বন্ধুদের সঙ্গে বাইক চালানোর সময় তাঁদের থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। ট্রাফিক ব্যবস্থার নিয়মকানুনের বিষয়ে উভয়ের মধ্যে তর্ক চলার সময় পুলিশ ওই ব্যক্তির বাইক থেকে চাবি নিয়ে কপালে আঘাত করে। যা ওই ব্যক্তির কপালে ঢুকে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কপালে চাবি মারার চিহ্নটি স্পষ্ট। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওটি টুইটারে ভাইরাল হওয়ার পর পুলিশের ভয়াবহ বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। উত্তরাখণ্ডের সিনিয়র পুলিশ অফিসার অশোক কুমারের নির্দেশে অভিযুক্ত তিন পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

https://twitter.com/capt_ivane/status/1288003354719731712?s=20

এই ঘটনায় এলাকার মানুষ বিক্ষোভে সামিল হন। পরে স্থানীয় বিধায়ক রাজকুমার থুকরালের হস্তক্ষেপে এলাকার বাসিন্দারা শান্ত হন।

RELATED Articles

Leave a Comment