চলবে রক্ষণাবেক্ষণের কাজ, মঙ্গলবার থেকে তিনদিন বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগ নিত্যযাত্রীদের কপালে

আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বন্ধ থাকবে পরিষেবা, এমনটাই জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় বেশ নিত্যযাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হবে, তা বলাই বাহুল্য। আর এর জন্য আগাম ক্ষমা চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে যতটা দ্রুত সম্ভব যাতে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করা যায়। পরিষেবা বাড়ানোর জন্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে জানা গিয়েছে।

তবে এই যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, তা গোটা মেট্রো পরিষেবা নয়। বন্ধ থাকবে শুধুমাত্র ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা অর্থাৎ ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। এর জেরে সেক্টর ফাইভে অফিসে কর্মরতদের বেশ ভোগান্তি বাড়বে এই তিনদিন।

মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, শিয়ালদহ মেট্রো পরিষেবা শুরু করার জন্য আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ই মার্চ পরিদর্শনে আসছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই দফতরের তরফে ছাড়পত্র মিললেই শিয়ালদহ মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।

সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়ত আগামী মাস থেকেই হয়ত শিয়ালদহ মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পৌঁছনো অনেকটাই সহজ ও কম সময়ে হয়ে যাবে।

RELATED Articles