বর্ষীয়ান বলি অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে উপনির্বাচনের প্রার্থী করল তৃণমূল, আসানসোল কেন্দ্র থেকে লড়বেন অভিনেতা

অবশেষে জল্পনার অবসান। আগামী মাসেই হতে চলেছে দুই কেন্দ্রে উপনির্বাচন। এই দুই কেন্দ্রের নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ঘোষণা করা হয়েছে যে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়বেন বর্ষীয়ান বলি অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়।

https://twitter.com/MamataOfficial/status/1502898363339276288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1502898363339276288%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fshatrughan-sinhaa-and-babul-supriyo-will-contest-lok-sabha-assembly-bypolls-on-tmc-ticket%2F

আনুষ্ঠানিকভাবে শত্রুঘ্ন সিনহা তৃণমূলে যোগ দেন নি ঠিকই। কিন্তু বারবার তৃণমূল সুপ্রিমোর প্রশংসা শোনা গিয়েছে অভিনেতার মুখে। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নানান ইস্যু নিয়ে টুইটও করেছেন তিনি। ২০১৯ সালের তৃণমূলের মহা ব্রিগেডেও দেখা গিয়েছিল শত্রুঘ্ন সিনহাকে। আবার পরবর্তীতে দিল্লিতেও মমতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

গত বছর তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। সেই সময়ও গুঞ্জন উঠেছিল শত্রুঘ্ন সিনহাও হয়তো এবার তৃণমূল শিবিরে যোগ দেবেন। কিন্তু তিনি সেই সময় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নি। তবে এবার তৃণমূলের টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে শত্রুঘ্ন সিনহা প্রমাণ করে দিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকতে চান।

বলে রাখি, পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদের পাশাপাশি রাজ্যসভার সাংসদও ছিলেন শত্রুঘ্ন। তবে ২০১৯ সালে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ায় তিনি কংগ্রেসে যোগ দেন তিনি। আর এবার তৃণমূলের হয়ে লড়ার সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান অভিনেতা।

আরও অন্যান্য খবর