Kolkata metro : শহরে মেট্রো পরিষেবায় নতুন বিপ্লব! রবিবার বন্ধ থাকছে কলকাতার মেট্রো পরিষেবা!

প্রযুক্তির জগতে একের পর এক পরিবর্তন ঘটছে। সেই স্রোতে এবার শামিল হচ্ছে কলকাতা মেট্রোও। একদিকে যেমন মেট্রোর যাত্রী সংখ্যা বেড়েই চলেছে, অন্যদিকে যাত্রী পরিষেবাকে আরও উন্নত করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে এই প্রযুক্তিগত আপডেটের ফলে আগামী রবিবার, অর্থাৎ ৩ আগস্ট, কলকাতার বহু যাত্রীর সফরে সাময়িক ব্যাঘাত ঘটতে চলেছে।

কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডোরের অংশ হিসেবে পরিচিত গ্রিন লাইন ২-এ রবিবার সম্পূর্ণরূপে যাত্রী পরিষেবা বন্ধ রাখা হবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে রুটটি অন্যতম গুরুত্বপূর্ণ, সেখানে এদিন একটিও মেট্রো চলবে না। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই সময় চালকবিহীন ট্রেন চালিয়ে যাবতীয় প্রযুক্তিগত পরীক্ষা চালানো হবে। অর্থাৎ, সেই দিন একটি বড় প্রস্তুতির দিন হতে চলেছে কলকাতার জন্য।

সূত্র বলছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে চালু করা হবে Automatic Train Operation (ATO) ব্যবস্থা, যাকে সাধারণভাবে চালকবিহীন মেট্রো পরিষেবা বলা হয়। বর্তমানে দিল্লির মতো মেট্রোতে এই ব্যবস্থা থাকলেও, কলকাতার মেট্রো এখনও পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করেনি। তবে এবার সেই দিকেই পা বাড়াচ্ছে শহরের মেট্রো। পাশাপাশি Communication Based Train Control (CBTC) সিস্টেমের পরীক্ষাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রযুক্তিগত প্রস্তুতির কাজ শুরু হবে ২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিট থেকে। চলবে পরদিন, অর্থাৎ ৩ আগস্ট রাত ১১টা পর্যন্ত। অর্থাৎ, প্রায় ২৫ ঘণ্টা ধরে চলবে টানা পরীক্ষা ও ট্রায়াল। মেট্রোর তরফে জানানো হয়েছে, ছুটির দিনে যাত্রী তুলনামূলকভাবে কম থাকায় এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে Power Block-এর জন্য। ফলে যাত্রীদের তেমন অসুবিধা হওয়ার কথা নয়।

আরও পড়ুনঃ Heavy Rain Alert: দার্জিলিং থেকে বীরভূম—বাংলাজুড়ে বৃষ্টির তাণ্ডব! টানা ৬ দিন ভারী বৃষ্টি! আপনার জেলা আছে কি সেই তালিকায়?

যদিও গ্রিন লাইন ২ বন্ধ থাকবে রবিবার, তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। ওয়াকিবহাল মহলের মতে, এই ট্রায়াল সফল হলে খুব শীঘ্রই হাওড়া এবং শিয়ালদা স্টেশন পর্যন্ত মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ, আগামী দিনে কলকাতাবাসীর জন্য আরও বড় খবর অপেক্ষা করছে বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles