বাড়বে ভোগান্তি! দোলের দিন সকালে মিলবে না মেট্রো পরিষেবা, চরম দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের

অনেকেই সড়ক পথ ছেড়ে মেট্রোপথ বেশি পছন্দ করেন। যেখানে খুব কম সময়ে সহজেই নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া যায়।‌ সাধারণত সোমবার ২৮৮টি মেট্রো চলাচল করে। কিন্তু দোলের জন্য আগামী ২৫ মার্চ নর্থ-সাউথ করিডর (ব্লু লাইন) মাত্র ৬০টি মেট্রো চালানো হবে। পরিবর্তন করা হয়েছে সময়েরও। সোমবার সকাল সাতটার আগেই ওই লাইনে মেট্রো চলতে শুরু করে কিন্তু দোলের দিন দুপুর ২ টো ৩০ মিনিটের আগে পরিষেবা মিলবে না বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

মঙ্গলবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “২৫ মার্চ দিনভর মাত্র ৬০টি মেট্রো চলবে। কবি সুভাষ থেকে ছাড়বে ৩০টি মেট্রো। আর কবি সুভাষের দিকে ৩০টি মেট্রো আসবে। অন্যদিন সেই সংখ্যাটা ১৪৪টি করে মোট মেট্রো ২৮৮টি হয়ে থাকে”

দোলের দিন ২৫ মার্চ‌ প্রথম মেট্রো কখন চালানো হবে?

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো চলবে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সাধারণত সকাল ৬ টা ৫০ মিনিটে প্রথম মেট্রো ছাড়ে। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। সোমবার সাধারণত সকাল ৬ টা ৫০ মিনিটে প্রথম মেট্রো চালানো হয়। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো দুপুর ২ টো ৩০ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। এমনিতে সোমবার সকাল ৬ টা ৫৫ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হয়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। অন্য সোমবার সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মেলে।

সূচি অনুযায়ী, অন্য সোমবারের নিরিখে এই সোমবার প্রায় সাড়ে সাত ঘণ্টা পর থেকে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (ব্লু লাইন) পরিষেবা শুরু হবে। দোলের সকালে মেট্রোর ভরসা করলে আর হবেনা। দোলের সকালে সড়ক বা রেলপথই ভরসা। তবে শেষ পরিষেবার সময়সূচি পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

দোলের দিন শেষ মেট্রো কখন পাওয়া যাবে?

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ৯ টা ৩০ মিনিট। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিট। কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিট।

RELATED Articles