‘যে বুথে লিড থাকবে না, সেখানে কিন্তু…’, নির্বাচনী প্রচারে বেরিয়ে আমজনতার উদ্দেশে হুমকি সুজাতার, বিতর্কের মুখে তৃণমূল প্রার্থী

লোকসভা নির্বাচনের জন্য প্রচারে নেমে পড়েছেন নানা রাজনৈতিক দলের প্রার্থীরাই। প্রচার করতে গিয়ে নানান আমজনতাকে ভোট দেওয়ার আবেদনের সঙ্গেই এবার হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূলের বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল। ভোট প্রচারে তাঁর এহেন কাণ্ডের জন্য বেশ বিতর্কের মুখোমুখি হতে হল তৃণমূল নেত্রীকে।

গত সোমবারই বাঁকুড়ার পুয়াবাহানে এক কর্মী সভায় গিয়ে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার মন্তব্য করেছিলেন, “যে বুথে লিড বেশি, সেই বুথে সাংসদ উন্নয়ন তহবিলের টাকার বরাদ্দও বেশি”। তাঁর এহেন মন্তব্যের জন্য বিতর্কে জড়ান বিজেপি নেতা। সেই ঘত্নাররেশ না কাটতেই এবার ফের বুথ নিয়ে বিতর্কিত মন্তব্য শোনা গেল তৃণমূল প্রার্থীর মুখে।

কী বলেছেন সুজাতা?

গতকাল, মঙ্গলবার বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুনগ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন এলাকায় গিয়ে সুজাতা বলেন, “কোন কোন বুথে তৃণমূল ও বিজেপি লিড পাচ্ছে তার তালিকা তৈরি করে রাখা হবে। যে বুথে তৃণমূল লিড পাবে সেখানে জান লড়িয়ে দেব। আর যেখানে তৃনমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্ত আমার কোনো কর্মীকেও যেতে দেব না”।

গ্রামবাসীদের রীতিমতো হুমকির সুরে তিনি বলেন, “তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে তা হয় না। তোমরা বারেবারে এখান থেকে বিজেপিকে জিতিয়েছো। এবারও যদি তাই হয় তাহলে এবার তোমাদের কথা শুনতে আমরা আর আসবো না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে”।

এখানেই শেষ নয়। সুজাতার কথায়, বিধানসভা হোক বা লোকসভা না পঞ্চায়েত, এই এলাকা থেকে বরাবর বিজেপি জিতছে আর ওন্দা এলাকাকে উন্নয়নের জোয়ারে ভাসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে তাদের যন্ত্রণা হচ্ছে। তৃণমূল নেত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা। তাঁর পাল্টা দাবী, “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তৃণমূল এখন ঠেলায় পড়ে এমন মন্তব্য করছে”।

আরও অন্যান্য খবর