বোবা টানেলের গলা চিরে ছুটে চলল গঙ্গার নীচের মেট্রোরেল, সাক্ষী থাকলেন অনুপম

ইতিহাস গড়ল কলকাতা। দেশে প্রথম গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রোরেল। কলকাতা শহরেই প্রথম ছুটেছিল মেট্রোরেল। মাটির নীচ দিয়ে মেট্রো রেল পরিষেবার সুবিধা প্রথম পেয়েছিলেন কলকাতা শহরের বাসিন্দারাই। তারপরেই এবার গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো। এবারও সেই কলকাতাই ইতিহাস গড়ল। ১৯৮৪ সালে প্রথম মাটির নীচে চাকা গড়িয়েছিল মেট্রোরেলের। এবার এই প্রথম গঙ্গার নীচ দিয়ে চলল মেট্রো।

সকাল সাতটায় প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়। টানেলের ভেতর দিয়ে গঙ্গার নীচ দিয়ে কেমন ভাবে যাবে মেট্রো রেল তার অভিজ্ঞতা নিয়ে প্রথম মেট্রোতেই ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা মেট্রোর গর্বের ইতিহাসে এই নতুন পালক তখন জুড়ছে সেই মুহূর্তে মেট্রো রেলের কামরাতে বসে গান শোনালেন অনুপম। ‘ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে’। বোবা টানেলের মাধ্যমে শুক্রবার জুড়ে গেল দুই প্রাচীন শহর কলকাতা আর হাওড়া।

এসপ্ল্যানেড থেকে হাওড়ামুখী মেট্রো রেলের কামরায় তখন উৎসবের মেজাজ। আরেকটু পরেই যে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। ৪০ বছর পর আজ ফের মেট্রো পথে ইতিহাস গড়ল এই শহর। এমনকি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বৃহস্পতিবার রাত আড়াইটে থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করেন মানুষ। ভোরের আলো ফুটতেই খুলল গেট। টিকিট কেটে প্রথম রাইডের আনন্দ নিতে হুড়োহুড়ি পড়ে গেছিল।

গঙ্গার নীচ দিয়ে মেট্রো প্রবেশের মুহূর্তে জ্বলল নীল আলো! উচ্ছ্বাসের মাত্রা আরও বাড়িয়ে দিল। করতালির শব্দে অভিবাদন জানানো হল ট্রেনকে। প্রথম ট্রেনের অভিজ্ঞতা নিতে তখন প্রায় বেশ ভিড়। বোবা টানলের গলা চিরে ছুটে চলল মেট্রো রেল গঙ্গার নীচ দিয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

মহাকরণ, হাওড়া স্টেশন হয়ে ট্রেন ময়দানে পৌঁছাল, ইতিহাসের সাক্ষী থাকল কলকাতা। প্রথম এই রুটে ট্রেন ছুটল ৪৪১ জন যাত্রী নিয়ে। একই দিনে চালু হল শহরের অন্য দুই মেট্রো পথ। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে। আর জোকা মেট্রো তারাতলা অতিক্রম করে পৌঁছে গেল মাঝেরহাট স্টেশন।

RELATED Articles