চলছে বসন্তকাল। আর বসন্ত মানেই চারিদিকে রঙিন পরিবেশ। গাছে গাছে নতুন পাতা, নতুন ফুল, সবই যেন এক নতুনত্বের আহ্বান দেয়। আর রঙিন পরিবেশ মানেই দোল বা হোলি অর্থাৎ রঙের উৎসব। আবির বা রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার দিন। আনন্দ-উৎসবের মাঝে এক সম্প্রীতির প্রতীক।
দোল বা হোলি শুধুমাত্র আনন্দ উৎসবই নয়, নিজের মনের মানুষকেও কিন্তু রাঙিয়ে তোলার দিন, আরও কাছাকাছি আসার দিন। তবে এই দোল বা হোলির সঙ্গেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের যোগ রয়েছে। রাশি মেনে যদি আবির খেলা হয়, তাহলে গোটা বছর জীবনে বজায় থাকবে সুখ ও সমৃদ্ধি। জীবন ভরপুর হয়ে উঠবে প্রেমে।
কোন রাশির জাতক-জাতিকারা কোন রঙের আবিরে হোলি খেলবেন, দেখে নিন এক নজরে-
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের উচিত হালকা রঙের ফুল দিয়ে হোলি বা দোল খেলা। রঙের বদলে ঠোঁটেও নিয়ে আসুন ভালোবাসার রঙ। পরিবারের সঙ্গে দারুণ ভাবে খেলতে পারেন।
মেষ রাশি
এই রাশির জাতকরা লাল রঙ, লাল ফুল ও লাল তিলক লাগিয়ে একে অপরকে হোলির শুভেচ্ছা জানাতে পারেন। এর জেরে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে আরও।
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের একে অপরকে বেশি ভালো। খুব হালকা রং ব্যবহার করতে পারেন।
মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের এ বছর সবুজ রঙ দিয়ে হোলি খেলা উচিত। তবে রঙ নিয়ে খেলার সময় ভেষজ রঙ ব্যবহার করুন।
কন্যা রাশি
এই রাশির জাতকদের হোলির সময় সব ধরনের তিক্ততা ভুলে হোলির শুভেচ্ছা জানান। দোলের দিন হালকা সবুজ রঙ ব্যবহার করতে পারেন।
সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের বড়দের সম্মান করা উচিত ও অ্যালকোহল স্পর্শ করা উচিত নয়। হলুদ, লাল এবং গোলাপী আবির দিয়ে হোলি খেলতে পারেন।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকারা হোলি খেলার সময় একে অপরের গায়ে নোংরা জল ঢালবেন না। রঙিন উৎসবকে দ্বিগুণ করতে হালকা গোলাপী পোশাক পরুন, লাল ও গোলাপী রঙ ব্যবহার করুন।
তুলা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের একে অপরের গায়ে সুগন্ধি ও গোলাপ জল নিয়ে ব্যবহার করতে পারেন। হোলির রঙ খেলার সময় শালীনতা বজায় রাখুন।
মকর রাশি
এই রাশির জাতক-জাতিকারা বেগুনি, হলুদ রঙের ফুল বা আবির বর্ষণ করে দোল খেলতে পারেন।
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের হলুদ রঙ ব্যবহার করার পাশাপাশি গুরুদের সম্মান করা উচিত। আবির ও রঙ নিয়ে বড় ও বন্ধুদের সঙ্গেও খেলতে পারেন।
মীন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের উচিত জল দিয়ে হোলি খেলা। প্রবীণদের চন্দনের তিলক ও পায়ে দিয়ে প্রণাম করতে পারেন। এছাড়া হলুদ রঙ দিয়ে খেলতেও পারেন।
কুম্ভ রাশি
এই রাশির জাতকরা ছোটদের কপালে তিলক লাগিয়ে হোলি উদযাপন করতে পারেন। শুভেচ্ছা জানিয়ে হলুদ ও সবুজ রঙ দিয়ে তিলক কেটে দোল খেলতে পারেন।





