বাড়ল বাস ভাড়া, এবার থেকে বাসে উঠলেই দিতে হবে দশ টাকা! দেখে নিন নতুন ভাড়ার তালিকা

জ্বালানির দাম কার্যত আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ কমাতে রাজ্যে জারি লকডাউন। যার জেরে বন্ধ বাস পরিষেবা। এর ফলে চরম দুর্ভোগে ভুগছেন বাস পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত সকলেই। এরই মধ্যে বাড়ল বাস ভাড়া।

করোনা আবহে লকডাউনের জেরে বন্ধ সমস্ত গণ পরিষেবা। চলছে না বাসও। এর জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাস মালিকরা। এর সঙ্গে দোসর জ্বালানির দাম, যা ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বাস ভাড়া যাতে বাড়ানো হয়, এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন বাস ও মিনিবাস সংগঠনের মালিকরা।

বাস মালিকদের মতে, ২০১৮ সালে অনেক আন্দোলনের পর বাসের ভাড়া বাড়ে তাও মাত্র ১ টাকা। সেই ভাড়াই এখনও পর্যন্ত বহাল রয়েছে। কিন্তু জ্বালানি ও অন্যান্য জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলেছে। তাহলে বাস ভাড়া বাড়ানো হবে না কেন? এমন প্রশ্ন তোলেন তারা।

আরও পড়ুন- বাইক ট্যাক্সিতে বেহালা থেকে সেক্টর ফাইভ ভাড়া ৭০০ টাকা, আংশিক লকডাউনে রাস্তায় বেরিয়ে নাজেহাল মানুষ

তাদের দাবী, লকডাউনের পর যদি বাস ভাড়া বাড়ানো না হয়, তাহলে বাস চালানো অসম্ভব হবে। এরই পাশাপাশি বাস মালিকদের দাবী, তাদের একটি আর্থিক প্যাকেজও দিতে হবে কারণ বাসগুলি এতদিন ধরে বন্ধ। সেগুলি পুনরায় চালু করতে অনেকটা খরচ হবে।

এই বিষয় নিয়ে গতকাল, রবিবার বাস সংগঠনগুলি আলোচনায় বসে। এই আলোচনায় নতুন ভাড়ার হারের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব অনুযায়ী, ০ থেকে ৪ কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া ১০ টাকা। ৪ থেকে ৮ কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া ১৫ টাকা। ৮ থেকে ১২ কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া হবে ২০ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রস্তাবিত ভাড়া হবে ২৫ টাকা।

মিনিবাসের ক্ষেত্রে ০ থেকে ৩ কিলোমিটারের জন্য নতুন প্রস্তাবিত ভাড়া ১০ টাকা। ৩ থেকে ৬ কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া ১৫ টাকা। ৬ থেকে ১০ কিলোমিটার জন্য প্রস্তাবিত ভাড়া ২০ টাকা।a

RELATED Articles