বেলেঘাটা আইডিতে সংযোজন আরও ১০০ টি শয্যা

দেশে প্রতিমুহূর্তেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে এখনও অবধি আক্রান্ত তিনজন। তবে করোনা সন্দেহে অনেককেই ভর্তি করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ডে। আর তাই জায়গার অভাব যাতে না হয় তার জন্য শনিবার সকালেই বেলেঘাটা আইডি হাসপাতাল কে ১০০ বেডের নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নির্দেশ পাওয়ার পরেই বৈঠকে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৈঠকের পরেই ১০০ বেডের নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ওয়ার্ড তৈরি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment