ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজো প্রায় দোরগোড়ায়। পাড়ায় পাড়ায় চলছে মাতৃবন্দনার প্রস্তুতি। চারিদিকে এখন উৎসবের মেজাজ। চলছে পুজোর নানান প্ল্যানিং, শপিং সবকিছুই। এবার পুজোয় ঘুরতে বেরোনোর আগে মেট্রোর পুজো স্পেশ্যাল সময়সূচীতেও একবার চোখ বুলিয়ে নিন। পুজো উপলক্ষ্যে বাড়তি পরিষেবা মিলবে মেট্রোতে।
পঞ্চমী ও ষষ্ঠী:
পঞ্চমী এবং ষষ্ঠীতে আপ ও ডাউন লাইনে ১৪৪টি করে মোট ২৮৮টি মেট্রো চলবে।
সকাল ৮টা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
সকাল ৮টা: দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।
সকাল ৮.০৫ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
সকাল ৮.১০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো
পঞ্চমী ও ষষ্ঠীর রাতে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ছে।
রাত ১০.৩০মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো।
সপ্তমী, অষ্টমী ও নবমীঃ
সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন আপ ও ডাউনে ১২৪ ও ২৪৮টি মেট্রো চলবে। এই তিনদিন কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী ও দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টা থেকে। এই তিনদিন শেষ মেট্রো মিলবে ভোর চারটে পর্যন্ত।
রাত ৩টে ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ৩টে ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো।
দশমীঃ
দশমীর দিন আপ ও ডাউন লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে। এদিন সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী ও দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টা থেকে।
রাত ৯টা ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ মেট্রো।
রাত ৯টা ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০টা: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০টা: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে।





