ভিড় এড়াতে নয়া উদ্যোগ নিউটাউন কফি হাউজের, এবার থেকে করা যাবে অনলাইন বুকিং

নতুন বছর প্রায় দোরগোড়ায়। এই শীতের মরসুমে নতুন বছরের সন্ধ্যায় গরম কফির স্বাদ নিতে কার না মন চাইবে না। তাও যদি আবার হয় নিউটাউনের নতুন কফি হাউজে। তবে অনেকেই ভিড়ের ভয়ে এই মুহূর্তে সেই পথে আর পা বাড়াচ্ছেন না। তবে তা বলে কী আর আনন্দকে দমিয়ে রাখা যায়? ভিড় এড়ানোর জন্যই এক নতুন উদ্যোগ নিল নিউটাউন কফি হাউজ। এবার থেকে অনলাইনের মাধ্যমেই আপনি নিজের সময় অনুযায়ী নিজের পছন্দের বসার জায়গাটি বুক করে ফেলতে পারবেন।

করোনার আবহের মধ্যেই কিছুদিন আগেই শুরু হয়েছে নিউটাউনের কফি হাউজ। আলো আঁধারি, কাঠের খড়খড়ি জানলা, লম্বা ঝুলে থাকা পাখা, কড়ি বরগা, কলেজস্ট্রীটের কফি হাউজের আমজকে জিইয়ে রেখেই শুরু হয় নিউটাউনের এই নতুন কফি হাউজ।

এই নতুন কফি হাউজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ হইচই পড়ে জাউ সারা শহর জুড়ে। নতুন কফি হাউজকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেখানকার জমায়েতের বেশ কিছু ছবিও কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় বেশ  ভাইরাল হয়েছিল। দলে দলে সেখানে ভিড় জমাচ্ছেন অফিস ফেরত, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ও স্থানীয় বাসিন্দারা।

এই ভিড়ে একাংশের অভিযোগ ছিল যে দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পার্কিংয়ের বেশ সমস্যা দেখা দিচ্ছে। কফি হাউজের সামনে লম্বা লাইন পড়ে যাচ্ছে। একদল কফি হাউজে ঢুকলে তারা আড্ডা দিতে গিয়ে আর বেরোনোর নামই করছেন না। এই কারণেই কফি হাউজের মোট আসনের একটা অংশে অনলাইন বুকিং-এর ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে অনলাইন বুকিং করলে তার সময়সীমা থাকবে ৯০ মিনিট।

অনলাইন বুকিংয়ের জন্য মোট ৩০টি আসন বরাদ্দ করা হয়েছে। সময় অনুযায়ী ছয়টি ভাগে সিট বুক করা যাবে। ১২টা থেকে ৯টা পর্যন্ত বুকিং চলবে। প্রতি সিটে খরচ মাত্র ২০টাকা। বুক মাই শো থেকে সিট বুক করা যাবে অনলাইনে।

কীভাবে করবেন সিট বুকিং, দেখে নিন,

Book My Show-র ওয়েবসাইট খুলুন।

সেখানে সার্চ করুন Coffee House New Town: kolkata

নিচে দেওয়া Reseerve Your Seat-য়ে ক্লিক করুন।

এরপর Book ক্লিক করুন।

তারপর সময় বেছে নিন।

continue ক্লিক করুন।

সিট সংখ্যা নথিভুক্ত করুন।

এরপর Login to Proceed ক্লিক করুন।

নিজের ফোন নম্বর অথবা ফেসবুক ও জি-মেইল দিয়ে রেজিস্টার করুন।

তারপর পে করার জন্য বাকি প্রসেস শেষ করুন।

তাহলে আর দেরী কীসের, ঝটপট বুক করে ফেলুন নিজের পছন্দের সিট, আর বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে গিয়ে গরম কফির সঙ্গে এক সুন্দর মুহূর্ত উপভোগ করুন।

RELATED Articles