এম আর বাঙুরের পর এবার আর জি কর হাসপাতালে অব্যবস্থার অভিযোগ। দেখুন ভিডিও

এম আর বাঙুরের পর এবার অব‍্যবস্থার অভিযোগ আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। আজকেই আর জি কর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের একটি ভিডিও প্রকাশ‍্যে এসেছে। আর তাতেই পরিষ্কার হয়েছে অব‍্যাবস্থার ছবিটি।

ভিডিওটি করেছেন একজন করোনা সন্দেহভাজন মহিলা। ভিডিওতে দেখা গেছে কি চূড়ান্ত নোংরা অবস্থায় রয়েছে আর জি কর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড। যেখানে করোনা মোকাবিলায় বারবার পরিষ্কার থাকতে বলা হচ্ছে সেখানেই রাজ্যের একটি নামি হাসপাতলের ছবিটা এই রকম কি করে হয়? ভিডিওতে দেখা গেছে ওয়ার্ডের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে বিড়াল, ওয়ার্ডের জায়গায় জায়গায় পড়ে রয়েছে স্তুপাকৃত আবর্জনা। বাথরুম গুলি দেখলে মনে হবে বেশ কয়েক বছর পরিষ্কার করা হয়নি। চূড়ান্ত অস্বাস্থ্যকর এক পরিবেশের ছবি তুলে ধরেছেন ভিডিওতে ওই মহিলা। এভাবেই নাকি করোনা মুক্ত হবেন তাঁরা! দুদিন আগেই এম আর বাঙুর হাসপাতালের একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ‍্যে এসেছিল যেখানে রোগীর পাশেই ঘন্টার পর ঘন্টা করোনা সন্দেহভাজনের মৃতদেহ পড়ে থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। কিন্তু এত কিছু সত্যে‌ও টনক নড়েনি সরকারের। এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে তাঁরা কি করে সুস্থ হবেন? সুস্থ হ‌ওয়ার থেকে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাই অনেক বেশি।

তাই কি হাসপাতাল গুলির আসল চিত্র যাতে প্রকাশ না পায় সেই জন্যই করোনা মোকাবিলায় এবার থেকে হাসপাতালে নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন? প্রশ্ন বিরোধীদের।

RELATED Articles

Leave a Comment