NRS কান্ডে ধৃত পাঁচ জনকে আজ জামিনে মুক্তি দিল শিয়ালদা আদালত। আঙুল পুলিশের দিকেই। ঘটনার তদন্তে এখনও তেমন এগোতে পারেনি পুলিশ। তাই এদিন ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে ওই ধৃত পাঁচ জনকে মুক্তি দিল শিয়ালদা আদালত।
গতমাসেই NRS এ এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মৃত রোগীর পরিবারের লোকেরা জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হয়ে মারধর করেন বলে অবিযোগ। গুরুতর ভাবে আহত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জি। এরপর দোষীদের শাস্তির দাবীতে এবং ডাক্তারদের নিরাপত্তার দাবীতে আন্দোলনে বসেন জুনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তাররাও তাতে যোগ দেন। এরপর পরিস্থিতি বেগতিক বুঝে নবান্নে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও গ্রেফতার করা হয় NRS কান্ডে অভিযুক্ত পাঁচ জনকে। এরপরই আজ তাদের জামিন দিয়ে দেওয়া হয় কারণ পুলিশ এই ঘটনার তদন্ত আর এগোতে পারেনি বলে।
যে পাঁচ অভিযুক্তরা আজ ছাড়া পেলেন তাঁরা হলেন আদিল শেখ, আলিদ হাদুন, মহম্মদ বাদল, মহম্মদ ইয়াসুফ এবং মহম্মদ সেহনওয়াজ৷ আগামীকালই ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক রয়েছে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের। প্রথম বৈঠকে যারা হাজির ছিলেন এই বৈঠকেও তারাই থাকতে চলেছেন বলে খবর। তার একদিন পূর্বেই অভিযুক্তদের এহেন মুক্তি এই বৈঠককে কোথায় নিয়ে যায় এখন সেটিই দেখার৷