তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাউন্সির আর তাই তাঁর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁর শিমুলতলায়।
গতকাল গভীর রাতে বনগাঁর শিমুলতলা এলাকায় কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, হঠাৎই গতকাল গভীর রাতে বোমাবাজি শুরু হয় বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাদ্রি মন্ডলের বাড়ি লক্ষ্য করে৷ যদিও গতকাল বাড়িতে ছিলেননা কাউন্সিলর। ছিলেন তাঁর স্ত্রী এবং সন্তান, তারা আপাতত নিরাপদে রয়েছেন বলে খবর। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ আতঙ্গে সাধারণ মানুষ।
ঘটনার পরই সেই কাউন্সিলরের বাড়িতে যান বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মন্ডল। সেখানে গিয়ে এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই তোপ দাগেন তিনি। তিনি জানান তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্যই তৃণমূলের পক্ষ থেকে এই হামলা চালানো হয় কাউন্সিলর হিমাদ্রি মন্ডলের বাড়িতে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শাসকদল৷