CoronaVirus: বেলেঘাটা আইডিতে বিক্ষোভ নার্সদের

রাজ্যের মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালের সুনাম রয়েছে তার সুচিকিৎসা ব্যবস্থা ও অজানা রোগের উপসর্গের জন্য। এই হাসপাতালেই এখন রয়েছে রাজ্যের করোনা আক্রান্তরা। অথচ সেখানেই নার্সদের জন্য নেই মাস্ক, নেই স্যানিটাইজার। ক্যান্টিনে নেই খাবার, গোটা হাসপাতালে নেই খাবার জল। তাই সব কাজ বন্ধ করে হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করলেন বেলেঘাটা আইডি হাসপাতালের নার্সরা।

বুধবার বিকালে এই হাসপাতালের নার্সরা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন বিক্ষোভের শুরুতেই হাসপাতালের নার্সরা হাসপাতালের সুপার ও প্রিন্সিপালের অফিসের ভিতরে তাঁদের ঘরের সামনে বসে পড়েন।

তাঁদের অভিযোগ, এই হাসপাতালেই চিকিৎসা চলছে রাজ্যের করোনা আক্রান্তদের। অথচ হাসপাতালের নার্সদের সামান্যতম সুরক্ষাটুকুও প্রদান করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই তাঁরা বাধ্য হয়েছেন এই ঘেরাও বিক্ষোভ করে, কাজ বন্ধ করতে।

তাঁদের এই বিক্ষোভে অংশ নেয় হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মীরাও। তার জেরে ঘরের ভিতরে আটকে যান সুপার ও প্রিন্সিপাল।

বিক্ষোভকারী নার্সরা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না স্যানিটাইজার এর ব্যবস্থা করা হচ্ছে, মাস্ক এর ব্যবস্থা করা হচ্ছে এবং অন্যান্য যাবতীয় পোশাক-আশাক যা পড়ে সংশ্লিষ্ট নভেল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহদের ভর্তি কিংবা যারা আক্রান্ত হয়েছেন তাঁদের কাছে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা অবস্থান-বিক্ষোভ তুলবেন না।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment