নিজের হাতে পরিবারের জন্য বিরিয়ানি বানালেন গৃহবন্দি নুসরত, পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়

করোনা আতঙ্কে কাঁপছে দেশ। বন্ধ সবকিছু। টেলিপাড়াও বন্ধ। তারকারা ছুটি কাটাচ্ছেন বাড়িতে। কীভাবে সারাদিন সময় কাটাচ্ছেন সেলিব্রেটিরা? কেউ আঁকছেন, কেউ ওয়ার্ডরোব গোছাচ্ছেন, কেউ বই পড়ছেন বা কেউ রূপচর্চা করছেন। বাংলার তারকারা কী করছেন? অভিনেত্রী নুসরত জাহান আজ যেমন বিরিয়ানি রান্না করলেন। চিকেন, আলু, দিয়ে জমিয়ে বিরিয়ানি বানালেন নুসরত জাহান। নিজের হাতে বিরিয়ানি বানানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

করোনা আতঙ্কে, সব কাজকর্মই প্রায় বন্ধ। বন্ধ স্টুডিও পাড়া। তাই আপাতত তারকারাও গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। কাজের চাপ নেই, তাই গৃহবন্দি অবস্থায় যে যার নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করছেন। একই অবস্থায় তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। ২৪শে মার্চ সংসদে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এখন সবকিছু বন্ধ। কীভাবে সময় কাটাচ্ছেন, কী করছেন, মাঝে মধ্যেই সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। কখনও তিনি ছবি এঁকে সময় কাটাচ্ছেন, কখনও আবার স্বামী নিখিলেন সঙ্গে রোম্যান্স করে। বলছেন, “স্বামীর সঙ্গে পার্মানেন্ট আইসোলেশনেও যেতে রাজি”।

আবার নিজের দায়িত্বের জায়গা থেকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই সকলের কাছে সাবধানে থাকার বার্তা পৌঁছে দিয়েছেন সাংসদ অভিনেত্রী। সকলেই যাতে বাড়িতে থাকেন এবং সরকারি বিধি নিষেধ মেনে চলেন সেই বার্তাও দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে হাত ধোয়ার একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

RELATED Articles

Leave a Comment