আজকে রাজ্যে ছিল চার কেন্দ্রের উপনির্বাচন।গোসাবা শান্তিপুর খড়দহ এবং দিনহাটা তে নির্বাচনে সব থেকে বেশি উত্তপ্ত হয়েছে খড়দহ তার কারণ সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের আক্রান্ত হওয়ার ঘটনা।আর তা নিয়ে এবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যে মন্তব্য করলেন তা এককথায় নিন্দনীয়।
আজ পার্টি অফিসে যাওয়ার সময় খড়দহ স্টেশন রোডে তন্ময় বাবু ছোঁড়া হয় এবং তাতে তার মাথা ফেটে যায় বলে খবর।এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় কি প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে তন্ময় বাবু কোথাকার ভোটার? প্রত্যেকবার নাটক করেন।
এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় আরো মন্তব্য করেন, ‘সিপিআইএমের আছে কী আর? বাংলায় তাদের অবস্থান তলানিতে। চারটি আসনেই আমাদের জয় নিশ্চিত। এটা আর কিছুই নয়। হতাশায় ভুগছেন। আর সিআরপিএফকে কাজে লাগিয়ে ভোট বিঘ্নিত করতে চাইছে বিজেপি।’
স্বাভাবিকভাবেই তার মন্তব্য নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।আজ তন্ময় বাবুর আহত হওয়ার ঘটনায় নিন্দা করেছেন সকলেই কিন্তু সেখানে পার্থ চ্যাটার্জির মন্তব্য স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় তুলেছে।
জানা গিয়েছে যে সিপিআইএম এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাবে। আপাতত গোটা বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে। ঘটনাটিকে ঘটিয়েছে এখনো জানা যায়নি কিন্তু উপনির্বাচনের মধ্যে খড়দহে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।





