ধিক্কার! আর জি কর কাণ্ডের প্রতিবাদী ব্যাজ পরে থাকার জের, মলে ঢুকতে বাধা, শহরের অভিজাত শপিং মলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মহিলা

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আন্দোলন-প্রতিবাদ চালাচ্ছেন সাধারণ মানুষ। জুনিয়র চিকিৎসকরা অনশন তুলে নিলেও তাদের প্রতিবাদ এখনও জারি। একদিকে যখন সকলের কণ্ঠে উঠে আসছে ন্যায় বিচারের দাবী, সেই সময় দাঁড়িয়ে এই ন্যায় বিচারের চাওয়ার কারণেই হেনস্থার মুখে পড়তে হলে শহরের কিছু মানুষকে। ন্যায় বিচারের দাবী তুলে সেই ব্যাক পরে মলে ঢুকতে চাওয়ায় বাধার মুখে পড়তে হল তাদের।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা ব্যাখ্যা করে একটি পোস্ট করেছেন এক মহিলা। তিনি জানান, তিনি ও তাঁর কিছু বন্ধু ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা ব্যাজ পরে গিয়েছিলেন বেকবাগানের অভিজাত শপিং মল কোয়েস্ট মলে। কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি তাদের।

ওই মহিলা সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, মলের নিরাপত্তারক্ষী তাদের জানান, রাত ১০টার পর এমন প্রতিবাদী ব্যাজ পরে মলের ভিতর ঢোকা নিষেধ রয়েছে। একথা শুনেই বেশ চটে যান ওই বন্ধুদের গ্রুপে থাকা এক ব্যক্তি। তিনি মলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে এক ঊর্ধ্বতন আধিকারিকের তরফেও তাদের সেই একই কথা জানানো হয় যে রাত ১০টার পর প্রতিবাদী ব্যাজ পরে মলে ঢোকা যাবে না।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় তিনি আঙুল তুলেছেন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে। এই কোয়েস্ট মল সঞ্জীব গোয়েঙ্কা সংস্থার অন্তর্ভুক্ত। ওই মহিলার দাবী, রাজ্যের মানুষের টাকা শুষেই গোয়েঙ্কা গ্রুপ টাকা আয় করছে। আর সেই বাংলার মানুষদের সঙ্গেই এমন অভব্য আচরণ করা হচ্ছে সেই সংস্থার মল কর্তৃপক্ষের তরফে। তাঁর এই পোস্টে কোয়েস্ট মলের প্রতি ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ আছে স্কুলবাড়ি, নেই দরজা-জানলা, নেই বেঞ্চ! শিক্ষক অফিস খুলে বসে থাকলেও আসে না ছাত্রছাত্রী, বেহাল দশা বাংলার স্কুলের

তবে কোয়েস্ট মল নিয়ে এমন বিতর্ক প্রথমবার নয়। এর আগেও এমন বিতর্কে জড়িয়েছে এই অভিজাত শপিং মল। ২০১৭ সালে ধুতি-পাঞ্জাবি পরে মলে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হয় পরিচালক আশিস অভিকুন্তককে। সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দেবলীনা সেন। এবার ফের তেমনই এক বিতর্কে জড়াল কোয়েস্ট মল।

RELATED Articles