ইতিহাস গড়ল তিলোত্তমা! গঙ্গার তলা দিয়ে মেট্রোর উদ্বোধন করলেন মোদী, দেশের মধ্যে প্রথম কলকাতাতেই অনন্য নজির

সূচনা হল নতুন ইতিহাসের তাও আবার খোদ কলকাতাতেই। দেশের মধ্যে প্রথম এই নজির গড়ল কলকাতা। আনন্দে আটখানা শহরবাসী। দেশের মধ্যে প্রথম জলের তলা দিতে রেলপথ চালু হল মহানগরীতে। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশে প্রথম ভূগর্ভস্থ রেলপথের সূচনা হয়েছিল কলকাতার হাত ধরেই। এবার ফের এক ইতিহাস গড়ল এই মহানগরী। দেশের মধ্যে প্রথম সেই কলকাতাতেই চালু হল নদীর তলা দিয়ে রেলপথ। মার্চের প্রথম সপ্তাহে দ্বিতীয়বার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী। এদিন এই মেট্রো করিডরের উদ্বোধন করে বারাসাতে সভা করবেন তিনি।

গঙ্গার তলা দিয়ে মেট্রো পথ দেশের এক যুগান্তকারী ঘটনা, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন মোদী আরও বেশ কিছু প্রকল্পের সূচনা ও উদ্বোধনও করবেন। এদিন কলকাতায় একসঙ্গে তিনটি মেট্রো করিডরের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।

আজ, বুধবার ধর্মতলা থেকে নানান প্রকল্পের সূচনা করেন তিনি। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এদিন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত করিডরে সবুজ পতাকা দেখালেন এদিন মোদী।

বলে রাখি, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দীর্ঘ ৪.৮ কিলোমিটারের মেট্রো পথের ৫২০ মিটার লাইন গঙ্গার তলা দিয়ে গিয়েছে। এটাই দেশের প্রথম জলের তলা দিয়ে রেলপথ। প্রথমবার দেশের মধ্যে কলকাতাতেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। কলকাতাবাসী এখন সেই নতুন অভিজ্ঞতা সঞ্চার করার অপেক্ষায় ওত পেতে রয়েছে।   

RELATED Articles