ফের একবার শহরে মিলল বিপুল টাকার হদিশ। গতকাল, বুধবার বউবাজার এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। ওই টাকা কোথা থেকে এল, এর কোনও সদুত্তর মেলেনি বলে খবর পুলিশ সূত্রে। ওই উদ্ধার হওয়া টাকার কোনও নথিও পাওয়া যায়নি।
জানা গিয়েছে, গতকাল, বুধবার বউবাজার থানা এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজেশ মল্লিক, বয়স ৪০ ও অমিতকুমার দে, বয়স ৩২। পুলিশ সূত্রে খবর, রাজেশ পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ও অমিত সোনারপুরের বাসিন্দা।
এদের দু’জনের কাছ থেকে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বউবাজার এলাকায় কলকাতা পুলিশের এসটিএফ এবং গুন্ডাদমন শাখা যৌথ অভিযান চালায়। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের কাছ থেকে অভিযুক্তদের ধরা হয়। তাঁদের কাছ থেকে যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তার উৎস কী, সেই সম্পর্কে কোনও সদুত্তর পায়নি পুলিশ এখনও পর্যন্ত।
বলে রাখি, এই নিয়ে নতুন বছরের প্রথম তিন সপ্তাহের মধ্যেই শহর থেকে নগদ দেড় কোটি টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। গত ২রা জানুয়ারি এমজি রোড ও রবীন্দ্র সরণী এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লক্ষ টাকা উদ্ধার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ ও গুন্ডাদমন শাখা। এরপর, গত ৯ই জানুয়ারি স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার হয় নগদ ৪৩ লক্ষ টাকা। ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার