ফের কলকাতায় আক্রান্ত উর্দিধারীরা। মধ্যরাত পর্যন্ত বাজছে জোরে জোরে গান। ছুটছে ম’দের ফোয়ারা। এলাকাবাসীদের অভিযোগে সেই মোচ্ছব বন্ধ করতে যাওয়ায় হামলা পুলিশ আধিকারিকদের উপরেই। হেনস্থার মুখে পুলিশ। ম’দ্য’পদের মারধর পুলিশকে।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে খাস কলকাতার এন্টালি এলাকার সিআইটি রোডের আনন্দপালিতে। জানা গিয়েছে, সেখানকার একটি ফ্ল্যাটের ছাদে চলছিল জন্মদিনের পার্টি। সেই উপলক্ষ্যেই এদিন সন্ধ্যে থেকেই বাজছিল ডিজে বক্স। কিন্তু মাঝরাত হয়ে গেলেও বন্ধ হয়নি তারস্বরে গান বাজানো। এলাকাবাসীরা বক্স বন্ধ করার কথা বললেও তাতে কর্ণপাত করে নি ওই পার্টির লোকজন। এর ফলে তিতিবরক্ত হয়ে ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন ওই ফ্ল্যাটের লোকজন।
অভিযোগ পেয়ে এন্টালি থানার পুলিশ আসে ঘটনাস্থলে। বক্স বন্ধ করতে বলেন তারা। এই নিয়ে পার্টির লোকজনের সঙ্গে বচসা বাঁধে পুলিশ আধিকারিকদের। হে’ন’স্থা করা হয় পুলিশকে। পার্টিতে উপস্থিত ম’দ্য’প লোকজন গায়ে হাত তোলেন এক সিভিক ভলান্টিয়ার ও এক সার্জেনের উপর।
পুলিশ আধিকারিকদের বেধড়ক মা’র’ধ’রও করা হয় বলে অভিযোগ। তাদের দিকে বাসনও ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খোঁজ চলছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা হলেন প্রভাত সরকার, বাপি সরকার ও বাপ্পা সরকার।
যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে, সেই ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, “জন্মদিনের অনুষ্ঠানে আমরাও নিমন্ত্রিত ছিলাম। তবে রাত্রিবেলা খেয়ে দেয়ে চলে আসি। একটা পর্যন্ত বক্স বাজচ্ছিল। তারপর তো শুয়ে পড়েছিলাম। হঠাৎ শুনি চিৎকার। দরজা খুলে দেখি পুলিশ এসেছে। এরপর কী হয়েছে বলতে পারব না”।





