করোনার (CoronaVirus) বিরুদ্ধে যুদ্ধে স্বাস্থ্যকর্মীদের (Health workers) মতো তারাও ফ্রন্টলাইন যোদ্ধা (Frontline warriors)। এই মারণ ভাইরাসের ভয়াবহতার সময় সামনের সারিতে থেকে সমানে লড়াই করছেন তাঁরা। চাকরির তাগিদে জীবনের ঝুঁকি নিতে বারবার বাধ্য হচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই করোনার (CoronaVirus) অভিঘাতে বেশকিছু সহকর্মীকে হারিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
করোনার ((CoronaVirus)) বিরুদ্ধে লড়তে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। আর তার পরই সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। অভিযোগ এমনই। প্রশাসনের তরফে বারবার বলা হয়েছে করোনা যোদ্ধাদের-সর্বোতভাবে যেনও সাহায্য করা হয়। কিন্তু পুলিশকর্মীদের সবথেকে সমস্যার মধ্যে ফেলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাই শুক্রবার কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) নজিরবিহীন বিক্ষোভ দেখালেন বাংলার পুলিশকর্মীরা। অভিযোগ করোনা যোদ্ধাদের চিকিৎসায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।
পুলিশ কর্মীদের অভিযোগ, করোনা (CoronaVirus) হাসপাতাল হিসেবে চিহ্নিত হওয়ার পরও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পুলিসকর্মীদের চিকিৎয় দায়সারা ভাব দেখাচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) ভিতরে বউ বাজার থানার পুলিশ ফাঁড়ি রয়েছে। সেখানকার বেশ কয়েকজন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ একজন পুলিশকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান সহকর্মীরা। তখনই তাঁদর চূড়ান্ত হেনস্থা এবং হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ।
দু’ঘণ্টার বেশি সময় ধরে করোনা আক্রান্ত ওই পুলিশকর্মীকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ উঠছে। পুলিশ কর্মীদের অভিযোগ, এর আগে আরও একজন পুলিশকর্মীকে ভর্তি করাতে গেলেও একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। আর আজকের এই ঘটনায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় পুলিশকর্মীদর। কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরেই বিক্ষোভ দেখান তাঁরা।






