খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, মানতে হচ্ছে কড়া সুরক্ষা বিধি

অবশেষে দীর্ঘ লকডাউনের পর আজ খুলে গেল দক্ষিণেশ্বরের মন্দির। সকাল থেকেই মন্দির জুড়ে ছিল কড়া সর্তকতা। প্রকাশিত খবর অনুযায়ী সেবায়েতরা পিপিই পরেই পুজো দিচ্ছেন।

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, মানতে হচ্ছে কড়া সুরক্ষা বিধি

নতুন নিয়ম অনুসারে এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, মানতে হচ্ছে কড়া সুরক্ষা বিধি

শুধু তাই না মন্দিরের প্রবেশদ্বার থেকেই শুরু হচ্ছে কড়াকড়ি। লাইন শুরু হওয়ার আগেই হচ্ছে দর্শনার্থীদের থার্মাল স্ক্রিনিং। যদি এই স্ক্রিনিং এ পাশ করতে পারেন, তবেই আপনি লাইন দিতে পারবেন।

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, মানতে হচ্ছে কড়া সুরক্ষা বিধি

করোনা বিধি মেনে নির্দিষ্ট দূরত্বে কেটে দেওয়া হয়েছে নীল গণ্ডি। তার মধ্যেই দাঁড়াতে হবে ভক্তদের। কিছুটা লাইন দেওয়ার পর ফের আরেকবার চেকিং হচ্ছে। সেখানে জমা রাখা হচ্ছে মোবাইল সহ যাবতীয় জিনিস। তারপর স্যানিটাইজেশন টানেলের মধ্য দিয়ে গিয়ে প্রবেশদ্বারে পৌঁছাতে হচ্ছে।

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, মানতে হচ্ছে কড়া সুরক্ষা বিধি

মন্দিরের মূল প্রাঙ্গণে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারছেন না। অর্পণ করা যাবে না ফুল। দেওয়া হবে না চরণামৃত। শুধুমাত্র ফল ও মিষ্টিই নিবেদন করা যাবে মাকে।

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, মানতে হচ্ছে কড়া সুরক্ষা বিধি

গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। পুরোহিত ও নিরাপত্তাকর্মীরাও পরে আছেন পিপিই। মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্ব।

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, মানতে হচ্ছে কড়া সুরক্ষা বিধি

মন্দির বন্ধ হয়ে যাবার ২০ মিনিটের মধ্যে সিংহদ্বার বন্ধ হয়ে যাবে। মন্দির প্রাঙ্গণে কোথাও বসা বা জমায়েত করা যাবে না।

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, মানতে হচ্ছে কড়া সুরক্ষা বিধি

মন্দিরের বাইরের হকাররাও দোকান খুলবেন পালা করে। অর্থাৎ করোনা আটকাতে সব রকম ভাবেই প্রস্তুত দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ।

RELATED Articles

Leave a Comment