ফের নতুন করে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এক ঘূর্ণাবর্তের, আর তার জেরেই ফের নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।
এমনিতেই গত সপ্তাহে সৃষ্ট নিন্মচাপের দরুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে৷ এর দরুণ সক্রিয় হয়ে উঠেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা মৌসুমি অক্ষরেখাও, যার ফলে এই সপ্তাহ থেকে এমনিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গে। তার ওপর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় নতুন ভাবে দেখা দিল আরও বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে খবর যে, বঙ্গোপসাগরে উৎপন্ন নয়া ঘূর্ণাবর্তটি শীঘ্রই পরিণত হবে আরেকটি নিন্মচাপে যার দরুণ আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলোগে হতে চলেছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তবে আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, বৃষ্টিপাত হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে ঘর্মাক্ত পরিবেশেই দিন কাটাতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসীন্দাদের৷





