রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী দীনেশ বাজাজ

রাজ্যসভার পঞ্চম আসনের লড়াই কার্যত জমজমাট। আজ শুক্রবার শেষমেষ নাটকের অবসান হল। রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন দীনেশ বাজাজ। নাকি দীনেশবাবু তৃণমূলের সমর্থনেই প্রার্থী হয়েছেন?

আজ, শুক্রবার, চূড়ান্ত নাটক হয় দীনেশবাবুর মনোনয়ন জমা দেওয়া নিয়ে। এদিন দুপুর তিনটে বাজার ৩০ সেকেন্ড আগে দৌড়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। দীনেশ বাজাজ পঞ্চম আসনে প্রার্থী হয়ে রাজ্যসভা ভোটের উত্তাপ বাড়িয়ে দিলেন সন্দেহ নেই। কিন্তু তিনি তো তৃণমূলের টিকিটেই দাড়াতে পারতেন? না হয়ে নির্দল কেন? এর পেছনে সুক্ষ রাজনৈতিক খেলা দেখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত যে নির্দল প্রার্থী হয়ে হয়তো তিনি বিজেপি বিধায়কদের ভোটও নিজের তরফে টানতে চাইছেন।

তবে দীনেশবাবুর কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ‘আমি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। প্রার্থী হতে চেয়েছিলাম বলেই দিয়েছি।’

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment