জ্বর হলে ১৪ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ গোটা বিশ্বজুড়ে করোনাভাইরাসকে মহামারীর ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ উদ্বেগ ছড়িয়েছে ভারতেও৷ ব্যতিক্রম নয় বাংলা৷ আজ ‘খেলাশ্রী’ প্রকল্পে ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর জানিয়ে দেন, জ্বর হলে প্রয়োজনে ১৪ দিন বাড়িতে বিশ্রাম নিন৷ করোনা রুখতে বেশ কিছু পদ্ধতিও বলে দেন তিনি৷ জানিয়ে দেন, ‘সর্দি-কাশি হলে ভয় পাওয়ার কোন কারণ নেই৷ সব সর্দি-কাশি করোনাভাইরাস নয়৷

সব মশার কামড়ে ডেঙ্গু হয় না৷ সব মাছ ইলিশ মাছ নয়৷ সুতরাং অসুখ হলে ডাক্তার দেখান৷ বাড়িতে নিজে ১৪ দিনের বিশ্রামে থাকুন৷ এই আমার আজ ভালো হয়ে গেল, কাল চলে গেলাম, তা নয়৷ ১৪ দিন থেকে ২৭ দিন আপনি বিশ্রাম নিন৷ তাহলে করোনা হবে না৷ এটা আমাদের প্রথম দেখা উচিত।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘হাঁচি-কাশি হলে কনুউ নিয়ে মুখে চেপে হাঁচবেন৷ যাতে অন্যেরকে প্রভাবিত না করে৷ আর মুখের উপরে উঠে কেউ কথা বলবে না৷ দূর থেকে কথা বলুন৷ জল খাবেন বেশি করে৷ অন্তত আধঘণ্টা অন্তর অন্তর একটু জল খাবেন৷ কাঁচা খাবার খাবেন না৷ ভালো করে রান্না করে খাবার খান৷ কোন অসুবিধা নেই৷’’ সব শেষে তাঁর পরামর্শ, ‘জ্বর হলেই আইডি হাসপাতালে যান।’

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর