কলকাতায় পুনরায় শুরু হচ্ছে Rapid টেস্ট, এবার মিলবে ৪০ মিনিটেই করোনার হদিশ

কলকাতার বুকে পুনরায় শুরু হচ্ছে Rapid টেস্টিং। ICMR এর নতুন কিট দিয়ে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টেস্ট। এর আগে বেলগাছিয়াতে শুরু হয়েছিল এই Rapid টেস্ট। তবে টেস্ট কিটে ত্রুটি থাকার অভিযোগে সেই কিট বাতিল করা হয়। কিন্তু এবার ফের Rapid টেস্টিং নতুন ভাবে চালু করা হবে বলে আজ জানালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। আর এই Rapid টেস্ট শুরু হলে মাত্র ৪০ মিনিটেই মিলবে করোনার পরীক্ষার যথাযথ ফলাফল।

করোনার মধ্যেই ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ ফলাফলের চলতে বন্ধ হয়ে যায় Rapid টেস্ট কিটের ব্যবহার। কিন্তু এবার নতুন কিটে প্রতিদিন করোনার টেস্ট করা হবে। এ বিষয়ে অতীনবাবু বলেন, ‘প্রত্যেকদিন বোরোগুলিতে ৫০ টা করে Rapid টেস্ট করা হবে।’

প্রসঙ্গত, আজ কলকাতা পুরসভার কোঅর্ডিনেটর সাধন সাহা করোনাকে হারিয়ে বাড়িতে ফেরেন। এদিন ৮০ বছরের প্রবীণ তৃণমূল কর্মীকে শুভেচ্ছা জানাতে, তাঁর সঙ্গে দেখা করতে যান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। দু’জনের মধ্যে কিছুক্ষন কথাও হয়। এদিন সাধন সাহা বলেন, “করোনাকে ভয় পেলে চলবে না। বরং স্বল্প উপসর্গ থাকতে থাকতেই যদি পরীক্ষা করানো যায় তবে মানুষ ঠিকই সুস্থ হয়ে যাবেন।”

এছাড়া, ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, সোমবার শহরে ২০ শতাংশ করোনা সংক্রমণ কমেছে এবং সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে, যেটি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি ইতিবাচক লক্ষণ।

RELATED Articles

Leave a Comment