শোভন নিষ্ক্রিয় তাই বেহালা পূর্ব-এ তৃণমূল-এর দায়িত্বে শোভন পত্নী রত্না-র

বৈশাখী বন্দ্যোপাধ্যায়-এর সাথে বন্ধুত্ব ও বিজেপিতে যোগদান এই দুটি ঘটনার পর থেকেই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের শাসকদলের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শোভনের অনুপস্থিতিতে একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে বেহালা পূর্বের কেন্দ্রটি। কিন্তু সামনেই পুরভোট তাই নিষ্ক্রিয়তা কাটাতে পুনঃরায় ওই কেন্দ্রটিকে চাঙ্গা করতে দায়িত্ব দেওয়া হল শোভনেরই স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে।

এদিন বেহালা পূর্বের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তাঁর কেন্দ্রে পুরভোটের দায়িত্ব দেন রত্নাকে। শোভনের নাম না করে তিনি বলেন, ‘যাকে এই কেন্দ্র থেকে জিতিয়েছিলাম তিনি নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। কারও অনুপস্থিতিতে তো আর কেন্দ্রটি নিষ্ক্রিয় থাকতে পারে না। তাই রত্নার ওপর দায়িত্ব থাকলো। রত্নার মূল কাজ হবে ওই এলাকায় পুর নির্বাচনের প্রার্থীদের মধ্যে সমন্বয় সাধন করা, যোগসূত্র রক্ষা করা।’ এদিকে স্বামীর গড়ে গুরু দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রত্না জানান, ‘পার্থদার তত্ত্বাবধানে কাজ করব। বেহালা পূর্ব কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাব।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment