দিল্লির সংঘর্ষে অভিযুক্ত শ্যুটার শাহরুখ-এর পিস্তল উদ্ধার করল দিল্লি পুলিশ

গ্রেফতার হওয়ার মাত্র চার দিনের মাথায় দিল্লির হিংসায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত মহম্মদ শাহরুখের আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করল পুলিশ। এই পিস্তল থেকেই ঘটনার দিন মোট আট রাউন্ড গুলি চালিয়েছিল শাহরুখ।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতারের পর থেকেই জেরা চলছে। এরপর আগ্নেয়াস্ত্র-এর সন্ধানে তার বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সেটি। সযত্নে নিজের বাড়িতেই আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রেখেছিল শাহরুখ। সেটিকে উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। শাহরুখ কীভাবে, কার কাছ থেকে পিস্তলটি পেল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, শাহরুখ তার কারখানার কোনও কর্মীর থেকেই আগ্নেয়াস্ত্রটি কিনেছিল। জেরায় সে পুলিশকে বলে, জাফরাবাদে সিএএ বিরোধী আন্দোলনে তার বোন যোগ দেয়। এরপর মৌজপুরে সেই আন্দোলনের আঁচ যখন পৌঁছোয় তখন তার বোনও ছিল সেখানে। বোনকে বাঁচাতেই আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিয়েছিল সে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে পিস্তলটি কনস্টেবলের দিকে তাক করেছিল শাহরুখ সেটি সেমি অটোমেটিক ৭.৬৫ বোরের ছিল। বিহারের মুঙ্গের থেকে তা আনা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর