বিয়ের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সম্পর্কের উষ্ণতা যেন একটুও কমেনি। বরং এখনও একে অপরের প্রতি সমান মুগ্ধ রুবেল দাস (Rubel Das) ও শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। সম্প্রতি তাঁদের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখেই অনেক নেটিজেন বলছেন, এতদিন পরেও দুজনের মধ্যে ভালোবাসা একই রকম রয়ে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওটি জনপ্রিয় অনুষ্ঠান জি বাংলার সোনার সংসার (Zee Bangla Sonar Sansar)-এর ব্যাকস্টেজের বলে জানা গেছে। সেখানে দেখা যায়, শ্বেতা মঞ্চে পারফরম্যান্সের প্রস্তুতি নিচ্ছেন এবং সম্ভবত রিহার্সাল চলছে। একজন সহঅভিনেত্রীকে নাচের স্টেপ বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে ছিলেন রুবেল, আর তাঁর চোখ ছিল পুরো সময়টাই স্ত্রীর দিকে।
ভিডিওতে দেখা যায়, রুবেল একদৃষ্টে শ্বেতার দিকে তাকিয়ে রয়েছেন। অন্যদিকে শ্বেতাও মাঝে মাঝে স্বামীর দিকে তাকিয়ে হাসছেন এবং আদুরে ভঙ্গি করছেন। এই মিষ্টি মুহূর্তই নজর কেড়েছে দর্শকদের। অনেকেই মন্তব্যে লিখেছেন, দুজনকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগে। কেউ আবার মজা করে লিখেছেন, রুবেল নাকি পুরো ‘বউ পাগল’। কাজের দিক থেকে সম্প্রতি তুই আমার হিরো (Tui Amar Hero) ধারাবাহিকে দেখা গিয়েছিল রুবেলকে, যদিও সেই সিরিয়ালের কাজ এখন শেষ হয়েছে।
আরও পড়ুনঃ PM Modi brigade rally : বাংলায় মোদির ব্রিগেড সভার আগে উত্তেজনা!বিজেপি সমর্থকের বাসে হাম*লা, হঠাৎ ভাঙচুর চালালো বাইকবাহিনী, আহ*ত চালক-খালাসি! অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী*দের দিকেই!
অন্যদিকে, শ্বেতাকে শেষ দেখা গিয়েছিল কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকে। সেখানে তাঁর বিপরীতে ছিলেন রণজয়। আপাতত নতুন কোনও ধারাবাহিকে তাঁদের দেখা যাবে কিনা, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। উল্লেখ্য, যমুনা ঢাকি ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই রুবেল ও শ্বেতার সম্পর্কের শুরু। প্রায় দুই বছর চলা সেই সিরিয়ালের সেটেই তাঁদের প্রেমের গল্প শুরু হয়। পরে ২০২৫ সালের জানুয়ারিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের এক বছর পর চলতি বছরের মার্চে হিমাচলে ঘুরতে গিয়েছিলেন এই দম্পতি। পর্দার মতোই বাস্তব জীবনেও এই জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।





