অফিস যাওয়ার পথে দুর্ঘটনা! অ্যাপ বাইকে চড়ে মর্মা*ন্তিক পরিণতি, প্রা*ণ গেল মহিলা আইটি কর্মীর! ফের প্রশ্নের মুখে শহরের বেপরোয়া বাস চলাচল!

প্রতিদিনের মতোই ব্যস্ত সকাল। অফিস টাইমে ছুটছে শহর, দ্রুত এগোচ্ছে মানুষ নিজের গন্তব্যের দিকে। কিন্তু কখন যে সেই স্বাভাবিক দিন হঠাৎ দুঃস্বপ্নে বদলে যায়, তা কেউ আগে থেকে বুঝতে পারে না। ঠিক তেমনই এক মর্মান্তিক ঘটনা সামনে এল সল্টলেকের সেক্টর ফাইভে, যেখানে এক মুহূর্তের অসাবধানতায় প্রাণ হারালেন এক তরুণী আইটি কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কিরণ মিশ্রা। বাড়ি বর্ধমানে হলেও কাজের সূত্রে তিনি কেষ্টপুরে থাকতেন। প্রতিদিনের মতো সেদিনও অফিসে যাওয়ার কথা ছিল। সাধারণত তাঁর প্রেমিকই তাঁকে অফিসে পৌঁছে দিতেন, কারণ দু’জনের অফিস কাছাকাছি এলাকাতেই। কিন্তু সেদিন সকালে সামান্য দেরিই যেন কাল হয়ে দাঁড়ায়।

সেই দিন প্রেমিকের দেরি হওয়ায় তিনি অ্যাপ বাইক বুক করে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। সল্টলেক সেক্টর ফাইভের আরএস সফটওয়্যার মোড়-এর কাছে পৌঁছতেই ঘটে বিপত্তি। পিছন থেকে দ্রুতগতিতে আসা করুণাময়ী-ঘাটাল রুটের একটি সরকারি বাস আচমকা বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জোরে বাইক থেকে ছিটকে পড়েন কিরণ।

গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁর শরীরে গুরুতর অভ্যন্তরীণ আঘাত ছিল। ইতিমধ্যেই ঘাতক বাস ও তার চালককে আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।

আরও পড়ুনঃ প্রচারের ময়দানে রক্তাক্ত বিজেপি প্রার্থী! মাথা ফে*টে চাঞ্চল্য! নিরাপত্তার গাফিলতি, নাকি নিছক দুর্ঘ*টনা? উঠছে একাধিক প্রশ্ন!

এই ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এল সল্টলেক সেক্টর ফাইভের বেপরোয়া বাস চলাচলের অভিযোগ। অফিস টাইমে বাসের অতিরিক্ত গতি, যাত্রী ওঠানামায় অসতর্কতা এসব নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জানিয়ে আসছেন অফিসকর্মীরা। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে এই এলাকায়। তবুও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি? আর কত প্রাণ গেলে প্রশাসনের ঘুম ভাঙবে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মনে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles