ফের শিরোনামে বেহালা। বছর খানেক আগে বেপরোয়া গাড়ির ধাক্কায় মারা গিয়েছিল ক্লাস থ্রি-এর এক পড়ুয়া। ভোরবেলা স্কুল যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় মারা গিয়েছিল একরত্তি। এবার দুর্ঘটনা বেহালা চৌরাস্তায়। দুর্ঘটনার কবলে খোদ মহারাজের মেয়ে।
সূত্রের খবর, বেহালা চৌরাস্তায় সৌরভের মেয়ে সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। দুটো বাসের রেষারেষির সময় নিয়ন্ত্রণ হারিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে চালক। ইতিমধ্যেই পুলিশ আটক করেছে ওই বাস চালককে।
আরও পড়ুন: ‘মায়ের গয়নাটা পছন্দ হয়েছে, দিয়ে যান!’, শহর কলকাতায় মন্দিরের নামে তোলাবাজি! খতিয়ে দেখলেন কুনাল ঘোষ
জানা গিয়েছে, সানা গাড়িতে ড্রাইভার এর পাশের সিটে বসেছিলেন। বাসের ধাক্কায় গাড়ির ডান দিকের লুকিং গ্লাস ভেঙে যায়। কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গাড়ি। বাসের চালককে আটক করা হয়েছে। সানার কোনরকম চোট লাগেনি। ঘটনায় আতঙ্কিত সৌরভ কন্যা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার