BREAKING: হু হু করে বাড়ছে কোভিড! দক্ষিণ দমদম পুরসভায় বাজার পাট বন্ধ থাকবে নির্দিষ্ট দিনে, নির্দেশিকা জারি প্রশাসনের

রাজ্যের মাত্রাছাড়া সংক্রমণ হচ্ছে করোনাভাইরাস এর। আজ গোটা দেশে দৈনিক আক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেছে লক্ষাধিক। পশ্চিমবঙ্গের সংখ্যাটা কুড়ি হাজার ছুঁইছুঁই। যেভাবে চারিদিকে করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ তা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। তাই এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক মন্ডলী।

আজ ৭ই জানুয়ারী দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, দোকান বাজার, রেস্টুরেন্ট, শপিং মল সমস্ত কিছু সপ্তাহের প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান এবং মিষ্টির দোকান খোলা থাকবে এই দিনগুলোতে। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পাচু রায় নির্দেশিকা জারি করেছেন।

সেইসঙ্গে আরও জানানো হয়েছে যে যারা পুরসভার এই নির্দেশ অমান্য করবেন তাদের জন্য কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুরসভার অন্তর্গত বিভিন্ন স্থানে যেরকম করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে সেরকম দক্ষিন দমদম পুরসভার বিভিন্ন এলাকাতেও কিন্তু বাড়ছে করোনার সংক্রমণ। তাই আগেভাগেই প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিল বলে মত বিশেষজ্ঞদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles