ফের এই সপ্তাহের শেষে সেই চেনা যাত্রী ভোগান্তির ছবি ফিরতে চলেছে। আগামী রবিবার অর্থাৎ আগামীকাল ফের হাওড়া ও শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল। রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ৫ নভেম্বর ওই শাখায় চলবে সিগন্যালিং, রেল ট্র্যাক ও ওভারহেডের কাজ।
সেই কারণেই হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানাল রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হয়েছে বলে খবর। যাত্রীদের এই ভোগান্তির জন্য রেলের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল হয়েছে?
- হাওড়া থেকে: ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫, ৩৭৩৬৩।
- বর্ধমান থেকে: ৩৬৮৪২, ৩৬৮৪৪।
- বারুইপাড়া থেকে: ৩২৪১২
- শিয়ালদহ থেকে: ৩২৪১১, ৩২২৩৩
- ব্যান্ডেল থেকে: ৩৭৭৯৪।
- কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ০৩০৯৫।
- আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬
- তারকেশ্বর থেকে: ৩৭৩২৬
- আরামবাগ থেকে: ৩৭৩৬৪
- ডানকুনি থেকে: ৩২২৩৪
এছাড়াও বদল করা হয়েছে হাওড়া, রামপুরহাট ও গোঘাট থেকে একগুচ্ছ ট্রেনের সময়সূচিও। এর পাশাপাশি ১৩০১৫ হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ০৩১১২ গোড্ডা – শিয়ালদহ মেমু স্পেশ্যাল, ১৩০১৬ জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেসের সময়সূচিতেও বদল আনা হয়েছে। আবার ৩৭৩৬১ হাওড়া – আরামবাগ লোকালের যাত্রাপথের সময়েও কিছু বদল থাকছে বলে রেল সূত্রে খবর।





