করোনা-যুদ্ধে প্রাণ হারালেন লালবাজারের ইন্সপেক্টর পদে কর্মরত অভিজ্ঞান মুখোপাধ্যায়

আবারও করোনা-যুদ্ধে আমরা হারালাম প্রথম সারির এক সৈনিককে। করোনার গ্রাসে প্রাণ হারালেন লালবাজারের এক পুলিশ ইন্সপেক্টর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এমনকি তিনবার করোনা পরীক্ষাও করা হয়েছিল তাঁর। কিন্তু প্রথম দুবারের রিপোর্ট নেগেটিভ আসে। তবু যেন শারীরিক অবস্থার কিছুতেই উন্নতি হচ্ছিল না। শেষ অবধি তৃতীয় বারের রিপোর্টে তাঁর শরীরে করোনার অস্তিত্ব মেলে। তবে ততক্ষনে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল। তাই আর শেষরক্ষা হল না। লড়াই শেষ হল শুক্রবার।

শুক্রবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হল কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত অভিজ্ঞান মুখোপাধ্যায়ের। লালবাজারের ইকুইপমেন্ট সেকশনে ইন্সপেক্টর ইন চার্জ ছিলেন তিনি।

পুলিস সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে আগে তাঁর দুবার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু বৃহস্পতিবার রাতে ফের শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত, তৃতীয়বার তাঁর করোনার রিপোর্ট পজেটিভ এসেছিল।

RELATED Articles

Leave a Comment